শিরোনাম
◈ ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত সংসদ, ব্যাংকটি বিএনপি সরকারের হাতেই সবচেয়ে নিরাপদ: অর্থমন্ত্রী ◈ কী থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে? ◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও ◈ ইউপি নির্বাচনকে ‘টেস্ট কেস’ ভাবছে সরকার, আ.লীগ নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে নতুন আলোচনা ◈ ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার ◈ আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ ◈ যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বিশ্বকা‌পের ফিফা রেফারি ওমর আরতান‌কে ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ চলাকালীন খলনায়ক হয়ে আস‌তে পারে বজ্রঝড় ◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর

প্রকাশিত : ০৯ জুন, ২০২৬, ০৮:৩৮ রাত
আপডেট : ০৯ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অটোচালকের ছদ্মবেশে পুলিশ: কিশোরগঞ্জে মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার 

ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের অষ্টগ্রামে ফিল্মি স্টাইলে ছদ্মবেশ ধারণ করে এক মাদক ব্যবসায়ী দম্পতিকে গ্রেপ্তার করেছে অষ্টগ্রাম থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৬৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

সোমবার ৮ জুন রাত ১০টায় উপজেলার পূর্ব অষ্টগ্রাম শেখেরহাটি এলাকায় এই অভিযান পরিচালনা করে দুইজনকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন: মোঃ রাহিম ভূইয়া (৪০), পিতা- মোঃ মিলু ভূইয়া ও রিমা বেগম টুক্কি (৩৬) দুইজনের বাড়ী পূর্ব অষ্টগ্রাম শেখেরহাটি (ইকুরদিয়া ডিসি রোড সংলগ্ন) এলাকার বাসিন্দা।

​পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত রাহিম ও তার স্ত্রী রিমা দীর্ঘদিন ধরে এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। তাদের বিরুদ্ধে একাধিক মাদকের মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অষ্টগ্রাম থানার একটি চৌকস টিম সোমবার রাতে এক অভিনব কৌশলের আশ্রয় নেয়।
​পুলিশের সদস্যরা নিজেদের পরিচয় আড়াল করতে কেউ বোরকা পরে নারী সেজে, আবার কেউ অটোরিকশার চালক সেজে ছদ্মবেশ ধারণ করেন। মাদক বিক্রেতারা কিছু বুঝে ওঠার আগেই পুলিশ তাদের নিজ বাড়িতে আকস্মিক হানা দেয়। পরে তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে ১৬৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

​অষ্টগ্রাম থানা পুলিশ জানায়: "মাদক কারবারিরা প্রতিনিয়ত তাদের কৌশল পরিবর্তন করছে। তাই তাদের ধরতে আমরাও ছদ্মবেশ ধারণ করে এই বিশেষ অভিযানটি পরিচালনা করি। গ্রেফতারকৃত দম্পতি এলাকার তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়