শিরোনাম
◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:৪৫ রাত
আপডেট : ২৮ মে, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশে মাথাপিছু আয় বেড়ে ২৫৯৩ ডলার

দেশে মাথাপিছু আয় ৪২ ডলার বেড়ে ২ হাজার ৫৯৩ ডলারে দাঁড়িয়েছে। বিশ্বব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বিশ্বব্যাংকের সবশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে এশিয়ার ২০টি গরিব দেশের তালিকায় মাথাপিছু আয়ে শীর্ষে আছে জর্ডান। দেশটির মাথাপিছু আয় ৪ হাজার ৬১৮ মার্কিন ডলার।

অন্যদিকে ২ হাজার ৫৯৩ ডলার মাথাপিছু আয় নিয়ে এশিয়ার ২০টি দরিদ্র দেশের তালিকায় ১২তম অবস্থানে আছে বাংলাদেশ। যদিও বিগত সময়ে ভুয়া তথ্যের মাধ্যমে আওয়ামী সরকার মাথাপিছু আয় প্রায় ৩ হাজার ডলার দেখায়।

আন্তর্জাতিক আর্থিক সংস্থাটির হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে প্রতিবেশী ভারতের মাথাপিছু আয় বাংলাদেশের চেয়ে মাত্র ১শ’ ডলার বেশি। এছাড়া শ্রীলঙ্কার মাথাপিছু আয় বাংলাদেশের তুলনায় প্রায় ২ হাজার ডলার বেশি।

অন্যদিকে তালিকায় অষ্টম স্থানে থাকা পাকিস্তানের মাথাপিছু আয় বাংলাদেশের চেয়ে প্রায় এক হাজার ডলার কম। এছাড়া বর্তমানে এশিয়ায় সবচেয়ে কম মাথাপিছু আয়ের দেশ আফগানিস্তান, মাত্র ৪১৩ ডলার।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়