শিরোনাম
◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৫৯ রাত
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুই মাসে রাজস্ব ঘাটতি ছাড়ালো সাড়ে ৬ হাজার কোটি টাকা

চলতি অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই–আগস্ট) রাজস্ব আদায়ে বড় ধরনের ঘাটতি দেখা দিয়েছে। নির্ধারিত লক্ষ্যমাত্রার তুলনায় এ সময়ে ৬ হাজার ৫৭৭ কোটি টাকা কম রাজস্ব উঠেছে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, জুলাই–আগস্টে রাজস্ব আদায়ের লক্ষ্য ধরা হয়েছিল ৬১ হাজার কোটি টাকা। তবে আদায় হয়েছে ৫৪ হাজার ৪২৩ কোটি টাকা।

এর আগে গত মে ও জুনে এনবিআরের আন্দোলনের কারণে রাজস্ব আদায় ব্যাহত হয়েছিল। আন্দোলন শেষে স্বাভাবিক পরিস্থিতি ফিরলেও চলতি অর্থবছরের শুরুতে কাঙ্ক্ষিত গতি দেখা যায়নি।

এনবিআরের একাধিক কর্মকর্তা জানান, আন্দোলনের পর সংস্থাটিতে এখনও অস্থিরতা বিরাজ করছে। বরখাস্ত ও বদলির আতঙ্কে কর্মকর্তারা মনোযোগ হারাচ্ছেন, যার প্রভাব পড়ছে রাজস্ব আদায়ে।

সংস্থাটির হিসাবে, জুলাই–আগস্টে সর্বাধিক রাজস্ব এসেছে মূল্য সংযোজন কর (ভ্যাট) থেকে—২২ হাজার ৪৩৭ কোটি টাকা। এ ছাড়া কাস্টমস খাতে আদায় হয়েছে ১৭ হাজার ২৪৮ কোটি টাকা এবং আয়করে ১৪ হাজার ৭৩৮ কোটি টাকা।

অর্থনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন, আমদানি হ্রাস, ব্যবসায়িক স্থবিরতা এবং প্রশাসনিক দুর্বলতার কারণে রাজস্ব ঘাটতি বাড়ছে। তারা মনে করছেন, লক্ষ্য পূরণে এনবিআরকে এখনই কৌশলগত উদ্যোগ নিতে হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়