শিরোনাম
◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে ◈ লিও‌নেল মে‌সি স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন, বা‌র্সেলোনার অভিনন্দন ◈ রামিসা ধর্ষণ-হত্যা মামলা: যুক্তিতর্ক শুনানি আজ ◈ মমতার বিস্ফোরক মন্তব্যেও নীরব দিল্লি, বক্তব্য নেই বিজেপির

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ০১:৫৯ রাত
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৫৮ হাজার মেট্রিক টন রাইস ব্র্যান তেল রপ্তানির অনুমতি

প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে মোট ৫৮ হাজার মেট্রিক টন রাইস ব্র্যান তেল রপ্তানির অনুমতি প্রদান করা হয়েছে। ২৩টি প্রতিষ্ঠানকে রাইস ব্র্যান তেল রপ্তানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এর মধ্যে একক প্রতিষ্ঠান হিসেবে ১০ হাজার মেট্রিক টন করে মজুমদার এগ্রোটেক ইন্টারন্যাশনাল লিমিটেড এবং বগুড়া মাল্টি অয়েল মিলস লিমিটেডকে রপ্তানির অনুমতি প্রদান করা হয়েছে। 

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ২২ তারিখ প্রতিষ্ঠানগুলোকে এই রপ্তানির অনুমতি প্রদান করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি-২ শাখা থেকে এই অনুমোদন পত্র জারি হয়েছে। 

বাণিজ্য মন্ত্রণালয় সূত্র বলছে, চলতি বছরের ১৫ জানুয়ারি থেকে রাইস ব্র্যান তেল রপ্তানিতে কড়াকড়ি আরোপ করা হয়। দেশের বাজারে ভোজ্যতেলের সরবরাহ বাড়াতে সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করে। এজন্য অনুমতি ছাড়া এই তেল রপ্তানি বন্ধ করা হয়। অর্থাৎ রপ্তানি করতে হলে আগে সরকারের অনুমতি লাগবে। এরপর থেকে সরকার এই প্রথম রপ্তানির অনুমতি দিলো।

জানা গেছে, কয়েক মাস ধরেই ব্যবসায়ীরা রাইস ব্র্যান তেল রপ্তানির অনুমতি চেয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন করে আসছিলেন। এরই প্রেক্ষিতে এই অনুমোদন দেওয়া হলো। রপ্তানি উন্নয়ন ব্যুরো এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুযায়ী, সবশেষ ২০২৪-২৫ অর্থবছরে প্রায় ৭৫ হাজার মেট্রিক টন রাইস ব্র্যান তেল  রপ্তানি হয়েছিল, যার বিপরীতে ৯৭৪ কোটি টাকার বৈদেশিক মুদ্রা দেশে আসে। 

অভ্যন্তরীণ বাজারে স্থিতিশীলতার জন্য এনবিআর রাইস ব্র্যান তেল রপ্তানিতে ২০ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক বসিয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় রপ্তানিকারকদের রপ্তানি নীতি ২০২৪-২৭-এর বিধি অনুসরণ করতে নির্দেশনা প্রদান করেছে। একই সঙ্গে এই রপ্তানির একটি নির্দিষ্ট মেয়াদও দিয়েছে। আগামী ৩০ নভেম্বরের মধ্যে রপ্তানি শেষ করতে হবে। অনুমোদিত পরিমাণের বেশি কোন প্রতিষ্ঠানই রপ্তানি করতে পারবে না বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়