শিরোনাম
◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:০১ রাত
আপডেট : ২৬ মে, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নতুন প্রজ্ঞাপন: বেসরকারি খাতের বৈদেশিক ঋণও থাকবে কেন্দ্রীয় নজরে

বেসরকারি খাতের বৈদেশিক ঋণকে বাংলাদেশ ব্যাংকের নজরদারির আওতায় আনা হচ্ছে। এ জন্য উদ্যোক্তারা বিদেশ থেকে নেওয়া ঋণের সব তথ্য ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (সিআইবি) ডেটাবেজে জমা দিতে বাধ্য থাকবেন।

সোমবার (২৯ সেপ্টেম্বর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এতে বলা হয়, বৈদেশিক ঋণ (সাপ্লায়ার্স ক্রেডিটসহ) সংক্রান্ত তথ্য সঠিকভাবে জমা দেওয়া না হলে সংশ্লিষ্ট ব্যাংককে জরিমানা দিতে হবে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ঋণের উৎস দেশ, মুদ্রা, অনুমোদন কর্তৃপক্ষ এবং ঋণের মান সম্পর্কিত তথ্য নিয়মিত হালনাগাদ করতে হবে। কোনও নতুন ঋণগ্রহণ, সমন্বয় বা মান পরিবর্তন হলে তাৎক্ষণিকভাবে সিআইবিতে যুক্ত করতে হবে। আগামী নভেম্বর থেকে প্রতি মাসে আগের মাসের তথ্য জমা দিতে হবে ব্যাংকগুলোকে।

এখনও পর্যন্ত সিআইবি ডেটাবেজে শুধু অভ্যন্তরীণ ব্যাংকঋণের তথ্য সংরক্ষিত হয়। ফলে নতুন কোনো ঋণ মঞ্জুরের আগে ব্যাংকগুলো সিআইবি থেকে ঋণগ্রহীতার তথ্য যাচাই করে নেয়। তবে বেসরকারি খাতের বৈদেশিক ঋণের কোনও তথ্য সেখানে নেই।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাব অনুযায়ী, চলতি বছরের জুনের শেষে বেসরকারি খাতে বৈদেশিক ঋণ দাঁড়িয়েছে ১৯ দশমিক ৭৮ বিলিয়ন ডলার, যা তিন মাস আগে ছিল ১৯ দশমিক ৮৮ বিলিয়ন ডলার। অপরদিকে সরকারি খাতের বৈদেশিক ঋণ বেড়ে হয়েছে ৯২ দশমিক ৩৮ বিলিয়ন ডলার, যা তিন মাস আগে ছিল ৮৪ দশমিক ৯২ বিলিয়ন ডলার। উৎস: বাংলা ট্রিবিউন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়