শিরোনাম
◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি 

প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২৫, ০৮:১০ রাত
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডিএসইতে সূচকের হার কমলো, লেনদেনের পরিমাণ ৪৭৮ কোটি টাকা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার (২১ অক্টোবর) সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। দিনের শেষে ডিএসই’তে মোট ৩৯৩টি কোম্পানির ১৪ কোটি ৭০ লাখ ৪১ হাজার ২১৮টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে মোট ৪৭৮ কোটি ১ লাখ ৭ হাজার ২৫৯ টাকা।

সূচকগুলোর মধ্যে ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের তুলনায় ২২.২৭ পয়েন্ট কমে ৫,০৮৯.৩৩ পয়েন্টে অবস্থান করছে। ডিএস-৩০ সূচক ৩.০৫ পয়েন্ট কমে ১,৯৬৮.৮৯ পয়েন্টে এবং ডিএসই শরীয়াহ সূচক (ডিএসইএস) ৩.৯৮ পয়েন্ট কমে ১,০৭৭.২২ পয়েন্টে নেমে এসেছে। লেনদেনকৃত কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৮০টির, কমেছে ২৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ৭২টির শেয়ার।

লেনদেনের পরিমাণের ভিত্তিতে শীর্ষ ১০ কোম্পানি হলো—ডমিনেজ স্টিল, সামিট অ্যালায়েন্স পোর্ট, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ওরিয়ন ইনফিউশন, সোনালী পেপার, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, ব্র্যাক ব্যাংক, তৌফিকা ফুড, সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি (সিভিওপিআরএল) এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্স।

দরবৃদ্ধির শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো—আইএসএন, সমতা লেদার, সোনারগাঁও টেক্সটাইল, ইনটেক লিমিটেড, ই-জেনারেশন, একমি পেস্টিসাইড, অ্যাপেক্স ট্যানারি, ফাইন ফুডস, তৌফিকা ফুড ও ব্র্যাক ব্যাংক।

অন্যদিকে দরপতনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো—পিপলস লিজিং, ইন্টারন্যাশনাল লিজিং, প্রিমিয়ার লিজিং, নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স, রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড, সেনা ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স, পিপলস ইন্স্যুরেন্স, মিডল্যান্ড ব্যাংক এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্স।

দিন শেষে ডিএসই’র মোট বাজারমূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ২ হাজার ৩৭ কোটি ৪৯ লাখ ৫৭ হাজার ৩৮৩ টাকা। সূত্র: দৈনিক ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়