শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২৫, ১২:২৩ রাত
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশের বাজারে একলাফে সোনার দাম ভরিতে কমলো ৮ হাজার ৩৮৬ টাকা

দেশের বাজারে সোনার দাম কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম কমানো হয়েছে ৮ হাজার ৩৮৬ টাকা। এতে এক ভরি সোনার দাম ২ লাখ ৮ হাজার ৯৯৬ টাকা হয়েছে।

স্থানীয় বাজারে তেজাবি সোনার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে এই দাম কমানো হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

বুধবার (২২ অক্টোবর) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম কমানোর সিদ্ধান্ত নেয়। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গত ২০ অক্টোবর সোনার দাম বাড়ানো হয়। এতে অতীতের সকল রেকর্ড ভেঙে ভালো মানের এক ভরি সোনার দাম হয় ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকা। এই রেকর্ড দামের তিন দিনের মাথায় সোনার দাম কিছুটা কমানো হলো।

সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনায় ৮ হাজার ৩৮৬ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৮ হাজার ৯৯৬ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনায় ৮ হাজার ২ টাকা কমিয়ে ১ লাখ ৯৯ হাজার ৫০১ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনায় ৬ হাজার ৮৫৯ টাকা কমিয়ে নতুন দাম ১ লাখ ৭০ হাজার ৯৯৪ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনায় ৫ হাজার ৮৫৯ টাকা কমিয়ে দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪২ হাজার ২১৯ টাকা।

২০ অক্টোবর সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনায় ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয় ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনায় ১ হাজার ৪ টাকা বাড়িয়ে ২ লাখ ৭ হাজার ৫০৩ টাকা নির্ধারণ করা হয়।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনায় ৮৫২ টাকা বাড়িয়ে নতুন দাম ১ লাখ ৭৭ হাজার ৮৫৩ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনায় ৭২৩ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয় ১ লাখ ৪৮ হাজার ৭৪ টাকা। আজ বুধবার পর্যন্ত এই দামে সোনা বিক্রি হয়েছে।

সোনার দাম কমানোর পাশাপাশি রূপার দামও কমানো রয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রূপার দাম ৭৩৫ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৪৭০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রূপার দাম ৭০০ টাকা কমিয়ে ৫ হাজার ২১৪ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রূপার দাম ৬০৭ টাকা কমিয়ে ৪ হাজার ৪৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রূপার দাম ৪৪৩ টাকা কমিয়ে ৩ হাজার ৩৫৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়