শিরোনাম
◈ মরুভূমির দেশ হয়েও কেন বালু আমদানি করে সৌদি আরব? ◈ মাত্র ১৭০ টাকায় অনলাইনে এনআইডি বিক্রি! ◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি ◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মমতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ওয়ান‌ডে দল ঘোষণা, মিরাজ অ‌ধিনায়ক ◈ বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার ◈ হাজিদের লাগেজ চুরি রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২৫, ০৯:১৩ সকাল
আপডেট : ১২ মে, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লেনদেন কমে দুর্বল অবস্থায় দেশের শেয়ারবাজার

দেশের শেয়ার বাজারে লেনদেন কমে ৩০০ কোটি টাকার ঘরে চলে এসেছে। গতকাল বুধবার ঢাকা ও চট্টগ্রাম দুই স্টক এক্সচেঞ্জ (ডিএসই ও সিএসই) মিলে এই লেনদেন হয়েছে। যা খুবই হতাশাজনক বলে বাজার সংশ্লিষ্টরা জানিয়েছেন। এদিন ডিএসইতে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর কমেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল ডিএসইতে লেনদেনকৃত মোট ৩৯৭টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৪৫টির, কমেছে ১৭৮টির। আর দর অপরিবর্তিত রয়েছে ৭৪টির। এতে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৯৪ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৭৪ পয়েন্টে ও ডিএসই শরিয়াহ সূচক দশমিক ৫৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৭পয়েন্টে অবস্থান করছে। সূচক কিছুটা বাড়লেও এদিন ডিএসইতে লেনদেন কমে ৩০০ কোটি টাকার ঘরে নেমে এসেছে। ডিএসইতে লেনদেন হয়েছে ৩৫৫ কোটি ৪ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৪৭৮ কোটি ১ লাখ টাকা। এ হিসেবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন কমেছে ১২২ কোটি ৯৭ লাখ টাকা। এর মাধ্যমে গত ২৩ জুনের পর ডিএসইতে সব থেকে কম লেনদেন হলো। দেশের প্রধান এই শেয়ার বাজারে গতকাল টাকার অঙ্কে লেনদেনের ভিত্তিতে শীর্ষে ওরিয়ন ইনফিউশনের শেয়ার। কোম্পানিটির ২৭কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা খান ব্রদার্স পিপি ওভেন ব্যাগের শেয়ার লেনদেন হয়েছে ১৪ কোটি ১১ লাখ টাকার। ১৩ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স।

এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ কোম্পানির তালিকায় আরো রয়েছে-ডমিনেজ স্টিল বিল্ডিং, রূ পালী লাইফ ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, লাভেলো আইসক্রিম, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক এবং সোনালী পেপার।

অপরবাজার সিএসইতে লেনদেনকৃত মোট ১৮৩টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৭২টির, কমেছে ৯৩টির এবং ১৮টির দাম অপরিবর্তিত রয়েছে। এতে এই বাজারের সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ১৩ পয়েন্ট। গতকাল সিএসইতে লেনদেন হয়েছে ১২ কোটি ২৮ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ১২ কোটি ২৩ লাখ টাকা। সূত্র: দৈনিক ইত্তেফাক 

  • সর্বশেষ
  • জনপ্রিয়