শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২৫, ১০:৪১ রাত
আপডেট : ৩০ মে, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : মনজুর এ আজিজ

দেশের ৫০ হাজার কিশোরীর শিক্ষা সুবিধা দিতে এডিবি-শক্তি ফাউন্ডেশনের চুক্তি

মনজুর এ আজিজ : বাংলাদেশের ৫০ হাজার কিশোরী ও তরুণীদের জন্য শিক্ষা সুবিধা দিতে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে বেসরকারি সংগঠন শক্তি ফাউন্ডেশন। এই কার্যক্রমের মাধ্যমে শক্তি ফাউন্ডেশন কিশোরী ও তরুণীদের শিক্ষার পাশাপাশি দক্ষতা উন্নয়নের মাধ্যমে সুশৃঙ্খল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সহায়তা করবে।

উদ্যোগটির কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে শক্তি ফাউন্ডেশন মাইক্রোসেভ কনসাল্টিংয়ের সঙ্গে যৌথভাবে কাজ করবে। এমএসসি এই প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা প্রদান করবে এবং তরুণীদের চাহিদা, সক্ষমতা ও চ্যালেঞ্জ বিবেচনায় রেখে অন্তর্ভুক্তিমূলক, টেকসই ও লিঙ্গ-সংবেদনশীল শিক্ষা-অর্থায়ন পণ্য যৌথভাবে ডিজাইন করবে।

এই উদ্যোগ এডিবির বৃহত্তর আঞ্চলিক কর্মসূচির একটি অংশ। এর উদ্দেশ্য, অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা, দারিদ্র্য হ্রাস করা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে অবদান রাখা। বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়া ও ফিলিপাইনে বাস্তবায়িত এ প্রকল্পের সামগ্রিক লক্ষ্য ৩ লাখ কিশোরীর শিক্ষা ও দক্ষতা বৃদ্ধিতে বাস্তবসম্মত সহায়তা দেওয়া।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে শক্তি ফাউন্ডেশনের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর ইমরান আহমেদ বলেন, এডিবি এবং এমএসসির সঙ্গে এই কৌশলগত অংশীদারত্ব আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শক্তি ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে বাংলাদেশের ৫৭ জেলায় ৫ লাখ ৫০ হাজারের বেশি নারীর ক্ষমতায়নে কাজ করছে। তিনি বলেন, আমরা বিশ্বাস করি, এই উদ্যোগ তরুণ নারীদের শিক্ষার পাশাপাশি বাল্যবিবাহ হ্রাস, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং দেশের শ্রমবাজারে নারীদের অংশগ্রহণ বৃদ্ধিতে বিশেষ ভূমিকা পালন করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়