শিরোনাম
◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে ◈ লিও‌নেল মে‌সি স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন, বা‌র্সেলোনার অভিনন্দন ◈ রামিসা ধর্ষণ-হত্যা মামলা: যুক্তিতর্ক শুনানি আজ ◈ মমতার বিস্ফোরক মন্তব্যেও নীরব দিল্লি, বক্তব্য নেই বিজেপির

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২৬, ১১:০৬ রাত
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৫৭ হাজার টন গম নিয়ে চট্টগ্রাম বন্দরে মার্কিন জাহাজ

মার্কিন যুক্তরাষ্ট্র সরকার ও বাংলাদেশ সরকারের মধ্যে সরকার-টু-সরকার (জিটুজি) স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় আমেরিকা থেকে ৫৭ হাজার ২০৩ টন গম বহনকারী এমভি ক্লিপার ইসাডোরা জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। জাহাজটি গতকাল সোমবার (১৯ জানুয়ারি) বহির্নোঙরে এসে নোঙর করে।

নগদ ক্রয় চুক্তি জিটুজি–০২-এর আওতায় বাংলাদেশ ইতোমধ্যে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানির কার্যক্রম শুরু করেছে। এই চুক্তির অধীনে মোট দুই লাখ ২০ হাজার টন গম আমদানির পরিকল্পনা রয়েছে। এর অংশ হিসেবে দ্বিতীয় চালান হিসেবে ৫৭ হাজার ২০৩ টন গম নিয়ে এমভি ক্লিপার ইসাডোরা বর্তমানে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অবস্থান করছে।

এর আগে প্রথম চালানে যুক্তরাষ্ট্র থেকে ৫৬ হাজার ৮৯০ টন গম দেশে আসে। দ্বিতীয় চালানের ৫৭ হাজার ২০৩ টন গমের মধ্যে ৩৪ হাজার ৩২০ টন চট্টগ্রাম বন্দরে এবং অবশিষ্ট ২২ হাজার ৪৪৩ টন মোংলা বন্দরে খালাস করা হবে।

উল্লেখ্য, বাংলাদেশ জিটুজি ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি কার্যক্রমের আওতায় মোট চার লাখ ৪০ হাজার মেট্রিক টন গম আমদানির চুক্তি করেছে। এর মধ্যে জিটুজি–০১ চুক্তির আওতায় ইতোমধ্যে মোট দুই লাখ ২০ হাজার টন গম আমদানি সম্পন্ন হয়েছে। এই চুক্তির প্রথম চালানে ৫৬ হাজার ৯৫৯ টন গম গত ২৫ অক্টোবর, দ্বিতীয় চালানে ৬০ হাজার ৮০২ টন গম ৩ নভেম্বর এবং তৃতীয় চালানে ৬০ হাজার ৮৭৫ টন গম গত ১৫ নভেম্বর দেশে পৌঁছায়। পরে চতুর্থ চালানে যুক্তরাষ্ট্র থেকে ৬০ হাজার ৯৫০ টন গম নিয়ে ৫ ডিসেম্বর দেশে পৌঁছায়।

এ দিকে জাহাজে সংরক্ষিত গমের নমুনা সংগ্রহ ও পরীক্ষার কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। নমুনা পরীক্ষার ফল সন্তোষজনক হলে দ্রুত গম খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়