শিরোনাম
◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে ◈ লিও‌নেল মে‌সি স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন, বা‌র্সেলোনার অভিনন্দন ◈ রামিসা ধর্ষণ-হত্যা মামলা: যুক্তিতর্ক শুনানি আজ ◈ মমতার বিস্ফোরক মন্তব্যেও নীরব দিল্লি, বক্তব্য নেই বিজেপির

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:২৭ রাত
আপডেট : ২৩ মে, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : মনজুর এ আজিজ

যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৭ হাজার টন গম

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্র থেকে আমদানি হওয়া ৫৭ হাজার ৫০০ টন গম মোংলা বন্দরে পৌঁছেছে। রোববার (১ ফেব্রুয়ারি) সকাল থেকে পানামা পতাকাবাহী ‘আলট্রা ওল’ জাহাজে রক্ষিত গমের নমুনা পরীক্ষা শেষে এই খালাস কার্যক্রম শুরু হয়। এর আগে ওই জাহাজটি গত ২৯ জানুয়ারি বন্দরের ফেয়ারওয়ে বয়ায় নোঙ্গর করে।

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট ‘সেভেন সিসে’র ব্যবস্থাপক মো. শামিম জানান, গত বছরের ২১ ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের ‘পোর্টল্যান্ড ওরেগন’ বন্দর থেকে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে। এ বছরের ২৯ জানুয়ারি বন্দরের ফেয়ারওয়ে বয়ায় এসে নোঙ্গর করে। এরপর গমের নমুনা পরীক্ষা শেষে রোববার (১ ফেব্রুয়ারি) সকাল থেকে ওই জাহাজ থেকে গম খালাসের কার্যক্রম শুরু হয়।

মোংলা খাদ্য অফিসের সহকারী নিয়ন্ত্রক (চওস) মুহা.আব্দুস সোবহান সরদার জানান, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে সরকার টু সরকার চুক্তির আওতায় এই গম আমদানি কার্যক্রম চালু রয়েছে। এর আওতায় মোংলা বন্দরে মোট চার লাখ ৫০ হাজার টন গম আমদানি করা হবে। এরই মধ্যে সেই গমের চতুর্থ চালান হিসেবে গম নিয়ে জাহাজ মোংলা বন্দরে অবস্থান করছে।

তিনি আরও বলেন, এর আগে গত বছরের ২ নভেম্বর প্রথম চালানে ২২ হাজার ৭৮০ টন, ১৪ নভেম্বর দ্বিতীয় চালানে ৬০ হাজার ৮৭৫ টন এবং চলতি বছরের ৫ জানুয়ারি তৃতীয় চালানে আমদানি করা হয় ২২ হাজার ৭৫৬ টন গম। সে সব গম প্রথমে সরকারি খাদ্য গুদাম মোংলা সাইলোতে মজুদ করে রাখা হয়। এরপর সেখান থেকে দেশের বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছে বলেও জানান তিনি।

জানা যায়, বাণিজ্য ঘাটতি মেটাতে গত বছর জুলাই মাসে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ সরকারের এমওইউ সই হয়। যার মেয়াদ পাঁচ বছর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়