শিরোনাম
◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০৪:৩৩ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি দেখে পরবর্তী করণীয় নির্ধারণ : বাণিজ্যমন্ত্রী

শুল্ক ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত চুক্তি দেখে পরবর্তী করণীয় ঠিক করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বুধবার দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা জানান তিনি।

সম্প্রতি সব দেশের জন্য মার্কিন সরকারের নতুন করে শুল্ক আরোপ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ট্যারিফের ইস্যুটা এখনও বিকাশমান। নতুন করে যুক্তরাষ্ট্রের সব দেশের জন্য ১৫ শতাংশ ট্যারিফ ঘোষণার কথা শুনেছি। তবে এ বিষয়ে লিখিত কোনোকিছু পাইনি

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ট্যারিফ নিয়ে চুক্তি একটি সেনসিটিভ ইস্যু, আমাদের দেশটাও সেনসিটিভ। যেহেতু যুক্তরাষ্ট্রের সঙ্গে ট্যারিফ ইস্যুটা এখনও বিকাশমান, সে কারণে এ বিষয়ে এখন কোনো মন্তব্য করতে চাই না।

নিত্যপণ্যের দাম নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয় যে পণ্যগুলো বাইরে থেকে এনে মার্কেটকে সাপোর্ট করে, সেগুলোর মূল্য স্থিতিশীল আছে। তবে বিক্রেতার মধ্যে কেউ কেউ থাকেন, যারা পরিস্থিতির বা বিভিন্ন শূন্যতার সুযোগ নেয়ার চেষ্টা করেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়