শিরোনাম
◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০৫:৪০ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নতুন গভর্নর মোস্তাকুর রহমান: শিক্ষা, অভিজ্ঞতা ও পেশাগত অর্জন

ড. আহসান এইচ মনসুরকে সরিয়ে মো. মোস্তাকুর রহমানকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ দেওয়া হয়েছে। মোস্তাকুর রহমানের জন্ম ১৯৬৬ সালের ১২ মে। তিনি একজন অভিজ্ঞ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট (সিএমএ) এবং সফল উদ্যোক্তা। পেশাগত জীবনে তাঁর ৩৩ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি মূলত করপোরেট ফাইন্যান্স, রপ্তানি অর্থনীতি, প্রাতিষ্ঠানিক শাসন এবং আর্থিক ব্যবস্থা ব্যবস্থাপনায় বিশেষজ্ঞ।

শিক্ষাগত যোগ্যতা

কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট (সিএমএ) : ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউনট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) থেকে ১৯৯২ সালে উত্তীর্ণ।

এম. কম (অ্যাকাউন্টিং) : ঢাকা বিশ্ববিদ্যালয়, ১৯৮৮।

বি. কম সম্মান (অ্যাকাউন্টিং) : ঢাকা বিশ্ববিদ্যালয়, ১৯৮৭।

বর্তমান পদবি

ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)

হেরা সোয়েটার্স লিমিটেড, বাংলাদেশ (একটি রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান)।

প্রধান দক্ষতা ও অভিজ্ঞতা

আর্থিক সুশাসন: ব্যাংকিং, শিল্প অর্থায়ন এবং রপ্তানি অর্থ ব্যবস্থাপনায় দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।

প্রাতিষ্ঠানিক নেতৃত্ব: ম্যানুফ্যাকচারিং, রিয়েল এস্টেট এবং কৃষি-ভিত্তিক শিল্পে দীর্ঘ ৩০ বছরেরও বেশি নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা।

নিয়ন্ত্রক সংস্থা ও নীতি নির্ধারণ: বাংলাদেশ ব্যাংক এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের মতো নিয়ন্ত্রক সংস্থাগুলোর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা।

আহসান মনসুরের নিয়োগ বাতিল, বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমানআহসান মনসুরের নিয়োগ বাতিল, বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান
প্রাতিষ্ঠানিক ও সাংগঠনিক ভূমিকা

চেয়ারম্যান: বাংলাদেশ ব্যাংক বিষয়ক স্থায়ী কমিটি, বিজিএমইএ

সাবেক বোর্ড সদস্য: চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (১৯৯৮-২০০০)।

ফেলো মেম্বার: ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউনট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি)।

সদস্য: বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) ; রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব), অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (এটিএবি) ; ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।

পেশাগত জীবনের পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও দাতব্য কর্মকাণ্ডে সক্রিয়। এর মধ্যে উল্লেখযোগ্য: দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের জন্য ‘প্যালিয়েটিভ কেয়ার’ সহায়তা; সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা কার্যক্রম; অসহায় মানুষের জন্য চিকিৎসা সহায়তা কর্মসূচি। উৎস: আজকের পত্রিকা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়