শিরোনাম
◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব? ◈ আওয়ামী লীগের দ্রুত পুনরুত্থান কেন এখনই অসম্ভব বলে মনে করা হচ্ছে? ◈ ‘মোদি আর এক বছরও টিকবেন না’, জরুরি অবস্থা জারি হতে পারে : রাহুল গান্ধী ◈ জাপা‌নের ভা‌র্ডিকে হারিয়ে এশিয়ার সেরা উত্তর কো‌রিয়ার ক্লাব! কিমের সঙ্গে নাচলেন ফুটবলাররা ◈ কারামুক্ত আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা, নজরদারিতে পুলিশ ◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার

প্রকাশিত : ০৪ মার্চ, ২০২৬, ০২:১৩ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টানা ছয় দফা বৃদ্ধির পর ভরিতে স্বর্ণের দাম কমলো ৯,২১৪ টাকা

টানা ছয় দফা বাড়ার পর অবশেষে দেশের বাজারে কমলো স্বর্ণের দাম। প্রতি ভরিতে সর্বোচ্চ কমেছে ৯ হাজার ২১৪ টাকা। বুধবার (৪ মার্চ) সকালে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক বিজ্ঞপ্তিতে দাম কমানোর বিষয়টি জানানো হয়।

বাজুসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী সোনা (পাকা সোনা) ও রৌপ্যের দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ সকাল ১০টা থেকে নতুন দর কার্যকর হবে।

নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে দুই লাখ ৬৮ হাজার ২১৪ টাকায়, যা গতকাল মঙ্গলবার ছিলো দুই লাখ ৭৭ হাজার ৪২৮ টাকায়। আর সোমবার (২ মার্চ) এটির দাম ছিল দুই লাখ ৭৪ হাজার ১০৪ টাকা। এক দিনের ব্যবধানে ২২ ক্যারেটের ভরিতে কমেছে ৯ হাজার ২১৪ টাকা।

২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে দুই লাখ ৫৬ হাজার ২৪ টাকায়, যা গতকাল ছিলো দুই লাখ ৬৪ হাজার ৭৭২ টাকা। অর্থাৎ, দিনের ব্যবধানে দাম কমেছে আট হাজার ৮৪৭ টাকা। এছাড়া ১৮ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম সাত হাজার ৫২২ টাকা কমে দাঁড়িয়েছে দুই লাখ ১৯ হাজার ৪৫৮ টাকায়। আর সনাতনী পদ্ধতির প্রতি ভরির দাম ছয় হাজার ৫৮৯ টাকা কমে দাঁড়িয়েছে এক লাখ ৭৯ হাজার ১৫৯ টাকায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ মূল্য কার্যকর থাকবে। নির্ধারিত মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ক্রেতাদের কাছ থেকে আদায় করে তা সরকারি কোষাগারে জমা দিতে হবে।

এদিকে, স্বর্ণের পাশাপাশি কমেছে রূপার দামও। ২২ ক্যারেটের প্রতি ভরি রূপা ছয় হাজার ৫৩১, ২১ ক্যারেট ছয় হাজার ২৪০, ১৮ ক্যারেট পাঁচ হাজার ৩৬৫ এবং সনাতনী পদ্ধতির প্রতি ভরি চার হাজার ২৪ টাকায় বিক্রি হচ্ছে।

সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজার ও স্থানীয় কাঁচা সোনার দামের ওঠানামার প্রভাবেই মূলত দেশের বাজারে এ ধরনের সমন্বয় হয়ে থাকে। টানা মূল্যবৃদ্ধির পর এই দরপতন কিছুটা স্বস্তি এনে দিতে পারে ক্রেতাদের মধ্যে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়