শিরোনাম
◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি

প্রকাশিত : ০৮ মার্চ, ২০২৬, ০৫:০৬ বিকাল
আপডেট : ২৭ মে, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার ঈদে মিলবে না নতুন নোট

প্রতিবছর ঈদের আগে গ্রাহকদের চাহিদা বিবেচনায় নতুন কাগজের নোট বাজারে ছাড়ে কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকগুলো। এসব নতুন নোট সাধারণত ব্যাংক শাখা থেকে পুরোনো নোটের বিনিময়ে দেওয়া হয়। ঈদের সময় পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও শিশুদের ঈদ সালামি হিসেবে নতুন টাকা দেওয়ার একটি সাংস্কৃতিক প্রচলন রয়েছে, যার কারণে এ সময় নতুন নোটের চাহিদা বাড়ে। তবে এবার আসন্ন ঈদ উপলক্ষে বাজারে নতুন কাগজের নোট সরবরাহ করা হবে না বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। 

রোববার (০৮ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় কেন্দ্রীয় ব্যাংক।

এদিকে বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে কার্ড ব্যবহারে দেখা গেছে দেশে কার্ডের মাধ্যমে লেনদেন দ্রুত বাড়ছে। গত পাঁচ বছরে ডেবিট, ক্রেডিট ও প্রি-পেইড কার্ডে লেনদেন বেড়েছে প্রায় আড়াই গুণ বা ১৪৩ শতাংশ। ২০২১ সালের জানুয়ারিতে যেখানে কার্ডে লেনদেন ছিল ২০ হাজার ৬২৫ কোটি টাকা, সেখানে ২০২৫ সালের ডিসেম্বরে তা বেড়ে দাঁড়িয়েছে ৫০ হাজার ৪৪ কোটি টাকায়।

প্রতিবেদনে ক্রেডিট, ডেবিট ও প্রি-পেইড কার্ডের ব্যবহার, লেনদেনের প্রবণতা এবং বিভিন্ন খাতে ব্যয়ের তথ্য তুলে ধরা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে দেশের ৬১টি ব্যাংক ও একটি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফসি) কার্ড সেবা দিচ্ছে। এর মধ্যে ৫৫টি ব্যাংক ডেবিট কার্ড সেবা প্রদান করছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ২০২১ সালের জানুয়ারি শেষে দেশে ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ডের সংখ্যা ছিল ২ কোটি ৪০ লাখের বেশি।

পাঁচ বছর পর ২০২৫ সালের ডিসেম্বরে তা বেড়ে দাঁড়িয়েছে ৫ কোটি ১৮ লাখে। অর্থাৎ এই সময়ে কার্ডের সংখ্যা বেড়েছে প্রায় ১১৫ শতাংশ। 

এ ছাড়া ২০২০ সালের আগস্ট শেষে দেশে সব ধরনের কার্ডের সংখ্যা ছিল প্রায় ২ কোটি ২২ লাখ, যা ২০২৫ সালের জুলাইয়ে বেড়ে দাঁড়ায় ৫ কোটি ৬৯ লাখে।

প্রতিবেদন অনুযায়ী, গত বছরের ডিসেম্বর মাসে দেশের অভ্যন্তরে বিভিন্ন ব্যাংকের ইস্যু করা ক্রেডিট কার্ড ব্যবহার করে গ্রাহকেরা মোট ৩ হাজার ৯৩০ কোটি টাকা ব্যয় করেছেন।

এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বিভিন্ন ডিপার্টমেন্টাল স্টোরে, যার পরিমাণ প্রায় ১ হাজার ৭৪০ কোটি টাকা।

এদিকে, গত বছরের জুলাই মাসে বাংলাদেশে বসবাসরত বিদেশি নাগরিকদের মধ্যে সবচেয়ে বেশি ব্যয় করেছেন যুক্তরাষ্ট্রের নাগরিকেরা, যা মোট ব্যয়ের এক-চতুর্থাংশেরও বেশি। তাদের পর যুক্তরাজ্য, ভারত, মোজাম্বিক, অস্ট্রেলিয়া, কানাডা ও সৌদি আরবের নাগরিকেরা ক্রেডিট কার্ডে বেশি অর্থ ব্যয় করেছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়