শিরোনাম
◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি

প্রকাশিত : ০৮ মার্চ, ২০২৬, ০৭:৩০ বিকাল
আপডেট : ২৯ মে, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আকুর বিল পরিশোধের পর কমলো দেশের রিজার্ভ

আকুর বিল পরিশোধের পর কমলো দেশের রিজার্ভ। রোববার (৮ মার্চ) ১ দশমিক ৩৭ বিলিয়ন ডলার দায় পরিশোধ করে বাংলাদেশ।

জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (আকু) এর আমদানি দায় পরিশোধ করা হয়েছে। তাতে বিপিএম সিক্স অনুযায়ী রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২৯ দশমিক ৩৮ বিলিয়ন ডলার।

আঞ্চলিক আমদানির ক্ষেত্রে নয়টি সদস্য দেশ- বাংলাদেশ, ভুটান, ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কার আর্থিক লেনদেন নিষ্পত্তি করে আকু পেমেন্ট গেটওয়ে।

আকুভুক্ত দেশের সঙ্গে আমদানি লেনদেনবাবদ গৃহীত পণ্যের অর্থ পরিশোধে সমপরিমাণ এই বিল পরিশোধ করে দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংক। প্রতি দুই মাস অন্তর এ বিল পরিশোধ করা হয়।
  
গত বৃহস্পতিবার (৫ মার্চ) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছিলেন, বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী ৫ মার্চ পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৫ দশমিক ৪৮ বিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ দাঁড়িয়েছে ৩০ হাজার ৭৬৪ দশমিক ৬৬ মিলিয়ন বা ৩০ দশমিক ৭৬ বিলিয়ন মার্কিন ডলারে।
 
এর আগে গত ৩ মার্চ পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩৫ দশমিক ৩২ বিলিয়ন মার্কিন ডলার। আর বিপিএম-৬ পদ্ধতিত রিজার্ভ ছিল ৩০ দশমিক ৫৮ বিলিয়ন ডলার।
 
নিট রিজার্ভ গণনা করা হয় আইএমএফের বিপিএম-৬ পরিমাপ অনুসারে। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বিয়োগ করলে নিট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ পাওয়া যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়