শিরোনাম
◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে

প্রকাশিত : ১৩ মার্চ, ২০২৬, ০১:০০ রাত
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নতুন নোটের কালোবাজারি ঠেকাতে ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংক

বাজারে নতুন নোট পণ্য হিসেবে বিক্রি করা সম্পূর্ণ বেআইনি বলে সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক। এ ধরনের কর্মকাণ্ডে বাংলাদেশ ব্যাংক বা বাণিজ্যিক ব্যাংকের কোনো কর্মকর্তা জড়িত থাকলে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গতকাল বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান সাংবাদিকদের এ তথ্য জানান।

নতুন নোট কোনো পণ্য নয় : মুখপাত্র বলেন, প্রতিটি উৎসব ঘিরে নতুন নোটের চাহিদা থাকে। বিশেষ করে ঈদ সামনে রেখে বাজারে নতুন নোট সংগ্রহের প্রবণতা অনেক বেশি দেখা যায়। তবে নতুন নোটকে পণ্য হিসেবে বিক্রি করা সম্পূর্ণ বেআইনি। তিনি বলেন, ‘নতুন নোট কোনো পণ্য নয় যে তা বাজারে বিক্রি হবে। কেউ যদি নতুন নোট বিক্রির সঙ্গে জড়িত থাকে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি দেখবে।’

ক্যাশলেস বাংলাদেশের দিকে অগ্রযাত্রা : বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলেন, উৎসব কেন্দ্র করে নতুন নোটের প্রতি মানুষের একটি আবেগ বা আকাক্সক্ষা রয়েছে। তবে ধীরে ধীরে এ প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে। তিনি বলেন, ‘আমরা ধীরে ধীরে ক্যাশলেস বাংলাদেশের দিকে এগোচ্ছি। ফলে নগদের ব্যবহার কমিয়ে ডিজিটাল লেনদেন বাড়ানোর দিকেই গুরুত্ব দেওয়া হচ্ছে।’

ঈদ কেন্দ্র করে বাড়ে নতুন নোটের চাহিদা : প্রতি বছর ঈদুল ফিতর সামনে রেখে নতুন নোট সংগ্রহে মানুষের আগ্রহ বেড়ে যায়। সালামি দেওয়ার জন্য অনেকেই ব্যাংক থেকে নতুন নোট সংগ্রহ করেন। এ সুযোগে কিছু অসাধু চক্র ব্যাংক থেকে নতুন নোট সংগ্রহ করে বাজারে বাড়তি দামে বিক্রি করে বলে অভিযোগ রয়েছে। বিশেষ করে রাজধানীর বিভিন্ন এলাকায় ঈদের আগে নতুন নোটের বান্ডিল অতিরিক্ত দামে বিক্রির ঘটনা প্রায়ই সামনে আসে। উৎস: বিডি-প্রতিদিন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়