শিরোনাম
◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ

প্রকাশিত : ১৬ মার্চ, ২০২৬, ০৯:৩৩ সকাল
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মার্কিন বিনিয়োগকারীর অন্তর্ভুক্তি স্থগিত করল ইসলামী ব্যাংক

মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) পরিচালনার জন্য গঠিত সহযোগী প্রতিষ্ঠান এম ক্যাশ লিমিটেডে মার্কিন বিনিয়োগকারী অন্তর্ভুক্তির পরিকল্পনা আপাতত স্থগিত করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ।

রবিবার (১৫ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এম ক্যাশ লিমিটেডে মার্কিন প্রতিষ্ঠান বি১০০ হোল্ডিং এলএলসি-কে কৌশলগত ইকুইটি বিনিয়োগকারী হিসেবে যুক্ত করার প্রস্তাবটি ব্যাংকের পরিচালনা পর্ষদ পর্যালোচনা করেছে। প্রয়োজনীয় যাচাই-বাছাই (ডিউ ডিলিজেন্স) সম্পন্ন করা এবং নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পাওয়ার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে, ৯ মার্চ ব্যাংকটি জানিয়েছিল, প্রস্তাবিত চুক্তির অংশ হিসেবে ধাপে ধাপে এম ক্যাশ লিমিটেডের পরিশোধিত মূলধন ৫০০ কোটি টাকায় উন্নীত করা হবে। 

পরিকল্পনা অনুযায়ী, ওই মূলধন কাঠামোয় ইসলামী ব্যাংক কমপক্ষে ৫১ শতাংশ শেয়ার ধরে রাখবে এবং বাকি সর্বোচ্চ ৪৯ শতাংশ শেয়ার সাবস্ক্রিপশনের মাধ্যমে নেবে বি১০০ হোল্ডিং এলএলসি।

এদিকে ব্যাংকটির আর্থিক কার্যক্রমে কিছুটা চাপ দেখা গেছে। ২০২৫ সালের প্রথম ৯ মাসে ইসলামী ব্যাংকের নিট মুনাফা হয়েছে ৯৯ কোটি ৭৭ লাখ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ২৬৭ কোটি ৭১ লাখ টাকা।

এই ঘোষণার পর শেয়ারবাজারে ব্যাংকটির শেয়ারের দামে পতন দেখা যায়। দিনশেষে ইসলামী ব্যাংকের শেয়ারের দর ২.৭ শতাংশ কমে ৪২ টাকা ৩০ পয়সায় নেমে আসে।

সূত্র: বাংলা ট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়