শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২৬, ১১:৪৩ রাত
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশে জ্বালানি মজুদ বাড়াতে ৩ লাখ টন ডিজেল কিনবে সরকার

ইরান যুদ্ধের কারণে দেশে জ্বালানি সংকটের যে শঙ্কা দেখা দিয়েছে তা মোকাবেলায় তিন লাখ টন ডিজেল কেনার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বৃহস্পতিবার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়ার কথা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।

ভার্চুয়ালি অনুষ্ঠিত এ বৈঠকের সিদ্ধান্ত তুলে ধরে অর্থ মন্ত্রণালয় বলেছে, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের পরিপ্রেক্ষিতে উদ্ভূত অস্থিতিশীল ভূরাজনৈতিক প্রেক্ষাপটে দেশে জরুরি জ্বালানি চাহিদা পূরণের জন্য জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের দুটি প্রস্তাবের মধ্যে এপি এনার্জি ইনভেস্টমেন্ট লিমিটেড থেকে সরাসরি ক্রয় পদ্ধতির মাধ্যমে এক লাখ টন ডিজেল কেনার বিষয়ে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

এছাড়া একই প্রেক্ষাপটে দেশে জরুরি জ্বালানি চাহিদা পূরণের জন্য সুপারস্টার ইন্টারন্যাশনাল (গ্রুপ) লিমিটেড থেকে সরাসরি ক্রয় পদ্ধতির মাধ্যমে দুই লাখ টন ডিজেল কিনতে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

এদিন চলতি ২০২৫-২৬ অর্থবছরের ২৯তম এবং চলতি বছরে ষষ্ঠ অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা অনুষ্ঠিত হল।

অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আহ্বায়ক, অর্থ এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে এ বৈঠক হয়।

এর আগে বুধবার জ্বালানি সংকট মোকাবেলায় খোলাবাজার বা স্পট মার্কেট থেকে দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার সিদ্ধ্বান্ত নেয় সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। সে সভায়ও সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী।

পরে ক্রয় কমিটির বৈঠক ও মন্ত্রিসভার বৈঠক নিয়ে প্রশ্নের জবাবে দেশে প্রয়োজনীয় সব ধরনের জ্বালানি ‘এক মাসের মত’ মজুদ থাকার তথ্য দেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

তবে কোন ধরনের জ্বালানি তেল কী পরিমাণে রয়েছে সেই তথ্য তার কাছে এখন নেই বলে বিফ্রিংয়ে তুলে ধরেন তিনি।

মন্ত্রিপরিষদ সচিব বলেছেন, “আমাদের এর আগে জেনারেলি ১৫ দিনের একটা মজুদ থাকত। তো এখন পর্যন্ত মজুদ পর্যাপ্ত রয়েছে। এবং যেগুলো প্যানিক বায়িং হচ্ছে অনেকটা, প্যানিক বায়িং বা ইচ্ছে করেই করতেছে কিনা-এগুলো অতিরিক্ত কিনলেতো নষ্টই হবে মনে হয় তেলগুলো। তো এগুলো হচ্ছে কিছু। এটা হয়তো কয়দিন পরেই কেটে যাবে। মানুষের মধ্যে আস্থা ফেরত আসলে।

“সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তাতে আগামীতে এই মজুদ আরো বড় করার চেষ্টা করা হচ্ছে, যাতে আমাদের জ্বালানি… (পর্যাপ্ত মজুদ থাকে)। আমাদের মূলত ধাক্কা আসে জ্বালানির ক্ষেত্রে, সারের ক্ষেত্রে যুদ্ধ হলে। জ্বালানির ক্ষেত্রে এ ব্যবস্থাগুলো নেওয়া হচ্ছে।”

সেক্ষেত্রে এ মুহূর্তে কতদিনের জ্বালানি তেল রয়েছে এবং কোন তেলের মজুদ কতদিনের রয়েছে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন, “এখন এক মাসের মতো জ্বালানি আছে। সব তেলেরই আছে। একটা প্রপোরশন করে আছে। আমার কাছে হিসাব চাবেন না। আমি দিতে পারব না।”

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়