শিরোনাম
◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে ◈ লিও‌নেল মে‌সি স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন, বা‌র্সেলোনার অভিনন্দন ◈ রামিসা ধর্ষণ-হত্যা মামলা: যুক্তিতর্ক শুনানি আজ ◈ মমতার বিস্ফোরক মন্তব্যেও নীরব দিল্লি, বক্তব্য নেই বিজেপির ◈ মরুভূমির দেশ হয়েও কেন বালু আমদানি করে সৌদি আরব?

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২৬, ১২:০৭ রাত
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : মনজুর এ আজিজ

চার বছরের মধ্যে তেলের দাম ব্যারেল প্রতি সর্বোচ্চ ১২০ ডলার, উৎপাদন বাড়াচ্ছে ওপেক প্লাস!

মনজুর এ আজিজ : ইরান যুদ্ধে হরমুজ প্রণালী বন্ধ থাকায় অপরিশোধিত তেলের দাম চার বছরের মধ্যে সর্বোচ্চ ব্যারেল প্রতি প্রায় ১২০ ডলারে পৌঁছেছে। মে মাসের মাঝামাঝি পর্যন্ত হরমুজ দিয়ে তেল সরবরাহ ব্যাহত থাকলে তেলের দাম ১৫০ ডলারের সর্বকালের সর্বোচ্চ সীমা ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছে জেপি মরগ্যান।

সে কারণে ওপেক প্লাস মে মাসে তাদের তেল উৎপাদনের কোটা দৈনিক ২ লাখ ৬ হাজার ব্যারেল বাড়ানোর বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। রোববার (৫ এপ্রিল) ওপেক প্লাসের বৈঠকে এমন সিদ্ধান্ত আসার খবর দিয়েছে। জিএমটি সময় দুপুর ১টার দিকে বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে।

তবে রয়টার্স মনে করছে, হরমুজ প্রণালী কার্যত বন্ধ থাকায় উৎপাদন বৃদ্ধির সিদ্ধান্ত মূলত কাগজে-কলমেই সীমাবদ্ধ থাকবে। কারণ ইরানে যুদ্ধের কারণে এর প্রধান সদস্য দেশগুলো উৎপাদন বাড়াতে পারছে না। ওপেক প্লাসের সদস্য সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও ইরাকের রপ্তানি কমিয়ে দিয়েছে, এই দেশগুলোই ছিল গোষ্ঠীর একমাত্র দেশ যারা সংঘাত শুরু হওয়ার আগেও উল্লেখযোগ্যভাবে উৎপাদন বাড়াতে সক্ষম হয়েছিল। অন্যদিকে পশ্চিমা নিষেধাজ্ঞা ইউক্রেনের সঙ্গে যুদ্ধে অবকাঠামোর ক্ষতির কারণে রাশিয়া উৎপাদন বাড়াতে পারছে না।

উপসাগরীয় অঞ্চলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। উপসাগরীয় অঞ্চলের বেশ কয়েকজন কর্মকর্তা বলেছেন, যুদ্ধ বন্ধ হয়ে গেলেও এবং হরমুজ প্রণালী অবিলম্বে পুনরায় খুলে দেওয়া হলেও স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু করতে এবং উৎপাদনের লক্ষ্যমাত্রায় পৌঁছাতে কয়েক মাস সময় লাগবে।

ইরান বলছে, এই গুরুত্বপূর্ণ পথ দিয়ে যাতায়াতের ক্ষেত্রে ইরাক কোনো বিধিনিষেধ আরোপ করছে না এবং রোববারের জাহাজ চলাচল সংক্রান্ত তথ্যে দেখা গেছে, ইরাকি অপরিশোধিত তেল বোঝাই একটি ট্যাংকার প্রণালীটি অতিক্রম করেছে। তবে ইসরায়েল-সমর্থিত একটি জাহাজে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দিয়েছে বলে জানিয়েছে ইরানী গণমাধ্যম।

ইতিহাসে সবচেয়ে বড় তেল সরবরাহ বিঘ্নিত হওয়ায় দৈনিক প্রায় ১ থেকে ১৫ মিলিয়ন ব্যারেল বা বৈশ্বিক সরবরাহের ১৫ শতাংশ পর্যন্ত কমে গেছে বলে অনুমান করা হচ্ছে। ফলে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি প্রায় ১২০ ডলারে পৌঁছে চার বছরের মধ্যে সর্বোচ্চ হয়েছে। 

জেপি মরগ্যান জানিয়েছে, মে মাসের মাঝামাঝি পর্যন্ত হরমুজ দিয়ে তেল সরবরাহ ব্যাহত থাকলে তেলের দাম ১৫০ ডলারের সর্বকালের সর্বোচ্চ সীমা ছাড়িয়ে যেতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়