শিরোনাম
◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে ◈ লিও‌নেল মে‌সি স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন, বা‌র্সেলোনার অভিনন্দন ◈ রামিসা ধর্ষণ-হত্যা মামলা: যুক্তিতর্ক শুনানি আজ ◈ মমতার বিস্ফোরক মন্তব্যেও নীরব দিল্লি, বক্তব্য নেই বিজেপির

প্রকাশিত : ২১ মে, ২০২৬, ১২:৩৩ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : মনজুর এ আজিজ

বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ইতিহাসের সর্বনিম্নে, বিনিয়োগে আস্থাহীনতায় উদ্বেগ বাড়ছে!

দেশের বেসরকারি খাতে ব্যাংক ঋণের প্রবৃদ্ধি তলানিতে নেমে এসেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, মার্চ মাসে প্রবৃদ্ধি দাঁড়িয়েছে মাত্র ৪.৭২ শতাংশে। উদ্যোক্তারা বলছেন, রাজনৈতিক অনিশ্চয়তা কমলেও ব্যবসার পরিবেশে আস্থা ফিরেনি। এছাড়া জ্বালানি সংকট, উচ্চ মূল্যস্ফীতি, ডলারের চাপে নতুন বিনিয়োগ থমকে গেছে।

দেশে বিনিয়োগ পরিস্থিতির সবচেয়ে বড় নির্দেশক বেসরকারি খাত। গেল জানুয়ারিতে বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতিতে জুন পর্যন্ত বেসরকারি ঋণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৮.৫ শতাংশ। কিন্তু গত কয়েক মাস ধরে টানা নেতিবাচক অবস্থানে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, ২০২৫ সালের নভেম্বর যেখানে প্রবৃদ্ধি ছিল ৬.৫৮ শতাংশ, ডিসেম্বরে তা নেমে আসে ৬.২০ শতাংশে। এরপর চলতি বছরের মার্চে এসে ঋণ প্রবৃদ্ধির হার কমে দাঁড়িয়েছে মাত্র ৪.৭২ শতাংশে। যা এ যাবৎকালের সর্বনিম্ন।

ব্যবসায়ীরা বলছেন, ফেব্রুয়ারির নির্বাচনের রাজনৈতিক অনিশ্চয়তা, বিনিয়োগের আস্থা কমে যাওয়া এবং জ্বালানি সংকটের কারণেই এমন অবস্থার তৈরি হয়েছে।

আগামীতে বেসরকারি ঋণে গতি ফিরবে বলে আশা করছে বাংলাদেশ ব্যাংক। প্রয়োজনীয় নীতি সহায়তা দেয়ার পাশাপাশি বন্ধ কারখানা সচল করার উদ্যোগে সক্রিয় হবে এ খাত।

পরিস্থিতি উত্তরণে বেসরকারি খাতের ঋণ প্রবাহকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাংলাদেশ ব্যাংককে নীতিগত উদ্যোগ নেয়ার পরামর্শ বিশ্লেষকদের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়