শিরোনাম
◈ মমতার বিস্ফোরক মন্তব্যেও নীরব দিল্লি, বক্তব্য নেই বিজেপির ◈ মরুভূমির দেশ হয়েও কেন বালু আমদানি করে সৌদি আরব? ◈ মাত্র ১৭০ টাকায় অনলাইনে এনআইডি বিক্রি! ◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি ◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মমতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ওয়ান‌ডে দল ঘোষণা, মিরাজ অ‌ধিনায়ক ◈ বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার

প্রকাশিত : ২৪ মে, ২০২৬, ১১:৪৮ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৪০ কোটি ডলারের ঋণ সহায়তা দেবে এডিবি, চুক্তি সই

দেশের অর্থনৈতিক ব্যবস্থাপনা, সামাজিক সুরক্ষা ও অবকাঠামোগত উন্নয়নে ১ দশমিক ৪ বিলিয়ন ডলারের অর্থায়ন ও সহযোগিতা দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এ লক্ষ্যে বাংলাদেশ সরকার ও এডিবির মধ্যে চারটি বড় প্রকল্পের আওতায় দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর হয়েছে। অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। 

আজ রোববার ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতির বিরূপ প্রভাব মোকাবিলায় এডিবির দ্রুত ও সময়োপযোগী অর্থনৈতিক সাড়া এবং অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বহুপাক্ষিক উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর মধ্যে এডিবির এ ধরনের দ্রুত সহযোগিতা অত্যন্ত প্রশংসনীয় বলেও মন্তব্য করেন তিনি।

অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এবং এডিবির মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় চারটি প্রকল্পে অর্থায়ন নিশ্চিত করা হবে। প্রকল্পগুলো হলো— স্ট্রেনদেনিং ইকোনমিক ম্যানেজমেন্ট অ্যান্ড গভর্ন্যান্স প্রোগ্রাম (সাবপ্রোগ্রাম-২), সেকেন্ড স্ট্রেনদেনিং সোশ্যাল রেজিলিয়েন্স প্রোগ্রাম (সাবপ্রোগ্রাম-২), সাউথ এশিয়া সাবরিজিওনাল ইকোনমিক কো-অপারেশন (সাসেক) ঢাকা-সিলেট করিডোর সড়ক প্রকল্প এবং নারায়ণগঞ্জ গ্রিন অ্যান্ড রেজিলিয়েন্ট আরবান ডেভেলপমেন্ট প্রকল্প।

অনুষ্ঠানে অর্থমন্ত্রী এডিবির প্রেসিডেন্ট মাসাতা কান্ডা ও উচ্চপর্যায়ের প্রতিনিধিদলকে স্বাগত জানান। তিনি বলেন, আগামীকাল সোমবার এডিবির প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকে দেশব্যাপী সমন্বিত উন্নয়ন প্রকল্প (ন্যাশনওয়াইড ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট প্রজেক্ট) বিষয়ে ঘোষণা দেওয়া হবে।

তিনি আরও বলেন, দীর্ঘমেয়াদি এ প্রকল্পটি বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার ও উন্নয়ন পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এটি দেশের মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। একই সঙ্গে বাংলাদেশ সরকার ও এডিবির দীর্ঘস্থায়ী অংশীদারিত্ব ভবিষ্যতে দেশের টেকসই অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে আরও জোরালো ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন অর্থমন্ত্রী।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়