শিরোনাম
◈ মরুভূমির দেশ হয়েও কেন বালু আমদানি করে সৌদি আরব? ◈ মাত্র ১৭০ টাকায় অনলাইনে এনআইডি বিক্রি! ◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি ◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মমতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ওয়ান‌ডে দল ঘোষণা, মিরাজ অ‌ধিনায়ক ◈ বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার ◈ হাজিদের লাগেজ চুরি রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:৫০ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

ভুয়া আর্থিক প্রণোদনা নিয়ে সতর্ক করল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে আর্থিক প্রণোদনা দেওয়ার বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট। শুক্রবার মন্ত্রণালয়ের সিনিয়র ইনফরমেশন অফিসার আব্দুল্লাহ শিবলী সাদিক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত কয়েকদিন ধরে একটি প্রতারক চক্র প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানার নাম ও ছবি ব্যবহার করে ভিন্ন একটি মোবাইল নম্বর (০১৮৫১-২৭৪৫৬৫) থেকে প্রতারণার অভিযোগ মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে। চক্রটি সচিব পরিচয়ে বিভিন্ন কর্মকর্তাকে হোয়াটসঅ্যাপে কল করে মন্ত্রণালয়ের উপদেষ্টার পক্ষ থেকে আর্থিক প্রণোদনা প্রদান করা হবে বলে জানাচ্ছে। এজন্য কর্মকর্তাদের কাছে ক্রেডিট কার্ড ও ব্যাংক অ্যাকাউন্টের তথ্যাদি চাওয়া হচ্ছে। প্রকৃতপক্ষে আর্থিক প্রণোদনা প্রদানের বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট।

সতর্ক করে মন্ত্রণালয় জানায়, এ বিষয়ে কারো কাছে ক্রেডিট কার্ড ও ব্যাংক অ্যাকাউন্টের তথ্যসহ অন্য যেকোনো স্পর্শকাতর তথ্য চাওয়া হলে, তা প্রদান না করার অনুরোধ করা হলো। উল্লিখিত নম্বর ছাড়াও ভিন্ন কোনো নম্বর থেকে এ বিষয়ে যোগাযোগ করা হলে তা এড়িয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হলো।

পাশাপাশি, এ ধরনের কোনো কল এলে বিভ্রান্ত না হয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে অথবা নিকটস্থ থানায় অভিযোগ করার অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়