শিরোনাম
◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে ◈ লিও‌নেল মে‌সি স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন, বা‌র্সেলোনার অভিনন্দন ◈ রামিসা ধর্ষণ-হত্যা মামলা: যুক্তিতর্ক শুনানি আজ ◈ মমতার বিস্ফোরক মন্তব্যেও নীরব দিল্লি, বক্তব্য নেই বিজেপির ◈ মরুভূমির দেশ হয়েও কেন বালু আমদানি করে সৌদি আরব? ◈ মাত্র ১৭০ টাকায় অনলাইনে এনআইডি বিক্রি! ◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২৫, ১২:২২ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার জাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে একটি রিট করা হয়েছে। আজ সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অমর্ত্য রায় এই রিট জমা দেন। চলতি সপ্তাহেই হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চে এর শুনানি অনুষ্ঠিত হতে পারে।

গত শনিবার (৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নির্বাচন কমিশন এক বিজ্ঞপ্তিতে অমর্ত্য রায়ের প্রার্থিতা বাতিল করে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু), হল সংসদ নির্বাচনের গঠনতন্ত্র অনুযায়ী ভোটার ও প্রার্থী হওয়ার অযোগ্য বিবেচিত হওয়ায় ভোটার ও প্রার্থী তালিকা থেকে অমর্ত্য রায় জনের নাম বাদ দেওয়া হয়েছে। তিনি সম্প্রীতির ঐক্য প্যানেলের ভিপি পদপ্রার্থী।

এদিকে এই রিট আবেদনের মধ্যেই জাকসু নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়টির পুরাতন প্রশাসনিক ভবনের সিনেট হলে এক সংবাদ সম্মেলনে জাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড. এ কে এম রশিদুল আলম এই তথ্য জানান। এসময় কমিশনের অপর সদস্য অধ্যাপক মাফরুহি সাত্তার ও অধ্যাপক ড. খ. লুৎফুল এলাহী উপস্থিত ছিলেন।

চূড়ান্ত প্রার্থী তালিকা: কে কোন পদে

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বিভিন্ন পদে মোট ১৭৯ জন প্রতিদ্বন্দ্বিতার জন্য চূড়ান্ত অনুমোদন পেয়েছেন। এর মধ্যে ১০ জন সহ-সভাপতি (ভিপি) এবং ৯ জন সাধারণ সম্পাদক (জিএস) পদের জন্য লড়বেন।

অন্যান্য পদে চূড়ান্ত প্রার্থীর সংখ্যা:

যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) : ৬ জন

যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) : ১০ জন

শিক্ষা ও গবেষণা সম্পাদক: ৯ জন

পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ সম্পাদক: ৬ জন

সাহিত্য ও প্রকাশনা সম্পাদক: ৮ জন

সাংস্কৃতিক সম্পাদক: ৮ জন

সহ-সাংস্কৃতিক সম্পাদক: ৮ জন

নাট্য সম্পাদক: ৫ জন

ক্রীড়া সম্পাদক: ৩ জন

সহ-ক্রীড়া সম্পাদক (নারী ও পুরুষ) : ৬ জন করে

তথ্য প্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক: ৭ জন

সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক: ৮ জন

সহ-সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক (নারী ও পুরুষ) : ৭ জন

স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা সম্পাদক: ৭ জন

পরিবহন ও যোগাযোগ সম্পাদক: ৭ জন

এ ছাড়া, নারী শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত ৩টি নির্বাহী সদস্য পদের জন্য ১৬ জন এবং পুরুষ শিক্ষার্থীদের জন্য ৩টি নির্বাহী সদস্য পদের জন্য ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই নির্বাচনে মোট ৪৬ জন নারী প্রার্থী বিভিন্ন পদে লড়ছেন, যার মধ্যে জিএস পদের জন্য দুজন প্রার্থী রয়েছেন।

নির্বাচনের সময়সূচী

নির্বাচনী তফসিল অনুযায়ী, ২৯ আগস্ট থেকে শুরু হওয়া প্রচারণা চলবে আগামী ৯ সেপ্টেম্বর মধ্যরাত পর্যন্ত। এরপর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১১ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

রিট আবেদনের ফলে নির্বাচন নির্ধারিত সময়ে হবে কিনা, তা নিয়ে এখন সংশয় তৈরি হয়েছে। সকলের দৃষ্টি এখন হাইকোর্টের সিদ্ধান্তের দিকে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়