শিরোনাম
◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ

প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর, ২০২৫, ০১:১৪ দুপুর
আপডেট : ২৬ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাপঞ্জি বদলে যাচ্ছে , আসছে নতুন নিয়ম

প্রাথমিক বিদ্যালয়ে ছুটি কমানো হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধানচন্দ্র রায় পোদ্দার। একই সঙ্গে আগামী অক্টোবরের মধ্যে দেশের ১৫০টি উপজেলায় মিডডে মিল কার্যক্রম চালু হবে বলেও তিনি জানিয়েছেন।

রোববার (৮ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য দেন তিনি।

তিনি জানান, দেশের প্রাথমিক বিদ্যালয়গুলো বছরে মোট ৩৬৫ দিনের মধ্যে ১৮০ দিন খোলা থাকে। এতে অপ্রয়োজনীয় ছুটি অনেক বেশি থেকে যাচ্ছে। সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবার বহাল রেখেই শিক্ষাপঞ্জির অন্যান্য ছুটি কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

বিধানচন্দ্র রায় পোদ্দার বলেন, “পড়াশোনা কতদিন হচ্ছে, সেটাই আসল বিষয়। অনেক অপ্রয়োজনীয় ছুটি আছে, সেগুলো কমিয়ে আনার চেষ্টা চলছে। শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে এটি বাস্তবায়ন করা হবে।”

এ সময় তিনি জানান, সেপ্টেম্বরের শেষ কিংবা অক্টোবরের শুরুতে দেশের ১৫০ উপজেলায় প্রাথমিক বিদ্যালয়গুলোতে মিডডে মিল চালু হবে। প্রতিদিন শিক্ষার্থীরা ডিম, মৌসুমি ফল, ফোর্টিফায়েড বিস্কুট, দুধ এবং ইউএসডি মিলসহ পাঁচ ধরনের খাবার পাবে।

এদিকে বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষার সর্বশেষ প্রতিবেদনে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ বলা হলেও বাস্তবে এ হার আরও কম হতে পারে বলে মন্তব্য করেন উপদেষ্টা। তার মতে, দেশের প্রায় ২২.১ শতাংশ জনগোষ্ঠী এখনো নিরক্ষর।

সহকারী শিক্ষকদের বেতন গ্রেড বাড়ানোসহ তিন দফা দাবিতে চলমান আন্দোলনের বিষয়ে তিনি বলেন, “তাদের এই আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়