শিরোনাম
◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৩৮ রাত
আপডেট : ৩১ মে, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেসবুক নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিলো ঢাকা কলেজ

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে উসকানিমূলক পোস্ট না দেওয়ার জন্য ঢাকা কলেজের শিক্ষার্থীদের নির্দেশ দিয়েছে কলেজ প্রশাসন।

রোববার (২১ সেপ্টেম্বর) কলেজের অধ্যক্ষ অধ্যাপক একেএম ইলিয়াস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়, এতদ্বারা ঢাকা কলেজের সকল বর্ষের শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, ফেসবুকে আপত্তিকর পোস্ট, ধর্মীয় প্রতিহিংসামূলক ও উসকানিমূলক পোস্ট না দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এ সকল পোস্টের কারণে আইনশৃঙ্খলাজনিত কোনো পরিস্থিতির উদ্ভব হলে উপযুক্ত কর্তৃপক্ষ কোনো শিক্ষার্থীর বিরুদ্ধে কোনো ধরনের আইনি ব্যবস্থা নিলে কলেজ কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী থাকবে না।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়