শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২৫, ০৭:৪১ বিকাল
আপডেট : ৩১ মে, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বদলি চালুর দাবিতে সরকারকে আলটিমেটাম, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি শিক্ষকদের

যথাসময়ে বদলি চালুর দাবিতে কঠোর কর্মূচিতে যাচ্ছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা শিক্ষকরা। আগামীকাল রবিবার (৫ অক্টোবর) সংবাদ সম্মেলনের মাধ্যমে কর্মসূচি ঘোষণা করবেন তারা।

রবিবার সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ইউনিটি অব টিচার্সের ব্যানারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে সংগঠনের মুখপাত্র এ এইচ বাবলু বলেন, ‘বেসরকারি শিক্ষকদের বদলি নীতিমালা অনুযায়ী সেপ্টেম্বর মাস থেকে শূন্য পদের তথ্য সংগ্রহের কথা থাকলেও সেটি মানা হয়নি। এ অবস্থায় আমরা আগামীকালকের সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকারকে আলটিমেটাম দিতে চাই। এ আলটিমেটামের মধ্যে বদলির কার্যক্রম শুরু না করা হলে শিক্ষকরা কঠোর কর্মসূচিতে যাবে।’

তিনি বলেন, ‘শিক্ষকরা কোনো কর্মসূচিতে যেতে চায় না।

এ জন্য আমরা সরকারকে একটি যৌক্তিক সময় দিতে চাই। তবে এর মধ্যেও যদি দাবি না মানা হয়, তাহলে অবস্থান কর্মসূচি থেকে শুরু করে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’

শিক্ষকরা জানান, এনটিআরসিএ কর্তৃক সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা নিয়োগ পেলেও দীর্ঘদিন একই প্রতিষ্ঠানে থেকে যান, যা শিক্ষকতা পেশার বিকাশে অন্তরায় হয়ে দাঁড়ায়। এ জন্য স্বয়ংক্রিয় পদ্ধতিতে বদলির সুযোগ চালুর উদ্যোগ নেয় সরকার।

তবে সফটওয়্যারের নিয়ন্ত্রণ নিয়ে জটিলতা তৈরি হয়েছে। এ ছাড়া ইনডেক্সধারী সব শিক্ষককে বদলির আওতায় নিয়ে আসতে আদালতে রিট হওয়ায় বদলি কার্যক্রম থমকে গেছে। এ অবস্থায় বদলি চালুর দাবিতে পুনরায় আন্দোলনের দিকে যাচ্ছেন এনটিআরসিএর সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা। সূত্র: কালের কণ্ঠ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়