শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২৫, ০৮:০৪ রাত
আপডেট : ০১ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য মাউশির বিশেষ নির্দেশনা

শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা, নৈতিকতা ও মূল্যবোধ বিকাশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত অ্যাসেম্বলি, পিটি (শারীরিক প্রশিক্ষণ) করানোর নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে বছরব্যাপী পর্যায়ক্রমে সময়োপযোগী ক্রীড়া কার্যক্রম আয়োজনের নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। 

বুধবার (২২ অক্টোবর) অধিদপ্তরের সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. খালিদ হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এসব নির্দেশনা দেওয়া হয়।

অফিস আদেশে বলা হয়েছে, অধিদপ্তরের আওতাধীন সব সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস শুরুর আগে নিয়মিত অ্যাসেম্বলি ও পিটি আয়োজন করতে হবে। আর যেসব প্রতিষ্ঠানে ক্যান্টিন বা অন্য কোনো ব্যবস্থাপনায় খাবার সরবরাহ করা হয়, সেখানে সরবরাহকৃত খাবার অবশ্যই স্বাস্থ্যসম্মত হতে হবে৷ আর এই বিষয়টি প্রতিষ্ঠানপ্রধানদের নিশ্চিত করতে হবে।

এ নির্দেশনা দেশের সব সরকারি ও বেসরকারি কলেজ, মাধ্যমিক বিদ্যালয়, টিচার্স ট্রেনিং কলেজ (টিটিসি) এবং সংশ্লিষ্ট শিক্ষা অফিসে পাঠানো হয়েছে। পাশাপাশি সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, স্বাস্থ্যসেবা বিভাগ এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকেও অবহিত করা হয়েছে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়