শিরোনাম
◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব? ◈ আওয়ামী লীগের দ্রুত পুনরুত্থান কেন এখনই অসম্ভব বলে মনে করা হচ্ছে? ◈ ‘মোদি আর এক বছরও টিকবেন না’, জরুরি অবস্থা জারি হতে পারে : রাহুল গান্ধী ◈ জাপা‌নের ভা‌র্ডিকে হারিয়ে এশিয়ার সেরা উত্তর কো‌রিয়ার ক্লাব! কিমের সঙ্গে নাচলেন ফুটবলাররা ◈ কারামুক্ত আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা, নজরদারিতে পুলিশ ◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০২৫, ০৮:৩২ রাত
আপডেট : ০২ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাবি ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা আগামীকাল, প্রতি আসনে লড়ছেন ৩২ জন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার (৬ ডিসেম্বর)। সকাল ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত দেড় ঘণ্টার এই পরীক্ষা গ্রহণ করা হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশাপাশি ঢাকার বাইরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় এবং রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ মোট চারটি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ব্যবসায় শিক্ষা ইউনিটের মোট ১ হাজার ৫০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৩৪ হাজার ৬২ জন ভর্তিচ্ছু। অর্থাৎ প্রতি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রায় ৩২ জন করে পরীক্ষার্থী।

আসন বণ্টন অনুযায়ী ব্যবসায় শিক্ষা শাখা থেকে ৯৩০ জন, বিজ্ঞান শাখা থেকে ৯৫ জন এবং মানবিক শাখা থেকে ২৫ জন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়