শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ২৩ ডিসেম্বর, ২০২৫, ১০:০৯ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘ফুটেজখোর আম্মারকে বের করে দিতে ৩০ মিনিটই যথেষ্ট’: রাবি ছাত্রদল নেতা

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রদল মাত্র ৩০ মিনিটে ফুটেজখোর আম্মারকে ক্যাম্পাস থেকে বের করে দিতে সক্ষম বলে মন্তব্য করেছেন ছাত্রদলের রাবি শাখার সিনিয়র সহ-সভাপতি শাকিলুর রহমান সোহাগ। মঙ্গলবার (২২ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত স্বাগত মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এই মন্তব্য করেন।

সোহাগ বলেন, শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলই আপনার মতো ফুটেজখোর সালাউদ্দিন আম্মারকে বিশ্ববিদ্যালয় থেকে বের করে দিতে সক্ষম।

বাংলাদেশের জনগণের শক্তির ওপর ভর করে আমাদের প্রাণপ্রিয় নেতা দেশে আসছেন বলে মন্তব্য করেন শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী। তিনি বলেন, বাংলাদেশের আশা-আকাঙ্ক্ষার প্রতীক দেশনায়ক তারেক রহমান দীর্ঘ ১৮ বছর পর বাংলাদেশের জনগণের ভাগ্য পরিবর্তন করতে, বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে, বাংলাদেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং বাংলাদেশের মানুষের উন্নতির লক্ষ্যে তিনি বাংলাদেশে ফিরছেন।

তিনি আরও বলেন, বিগত এক বছর ধরে বাংলাদেশে যে অপসংস্কৃতি ও মবকালচার তৈরি হয়েছিল, ২৫ তারিখের পর আমাদের সকল নেতাকর্মীর প্রতি ঘোষণা থাকলো শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয় নয়, পুরো রাজশাহীতে যারা অস্থিতিশীলতা ও মবকালচার তৈরি করার চেষ্টা করবে, তাদের কড়া জবাবের মাধ্যমে প্রতিহত করতে হবে।

মিছিলে রাবি শাখা ছাত্রদলের বিভিন্ন হল, অনুষদ ও ইউনিটের নেতৃবৃন্দসহ প্রায় দুই শতাধিক কর্মী উপস্থিত ছিলেন।

সূত্র: ঢাকা পোস্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়