শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ০৭ জানুয়ারী, ২০২৬, ০৮:১০ রাত
আপডেট : ০২ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চবি ভর্তি পরীক্ষা: ‘এ’ ইউনিটের ফল প্রকাশ, পাসের হার ৫২.৩৯ শতাংশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক ভর্তি পরীক্ষার ‘এ ইউনিটের’ সাধারণ আসনের ফল প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (৭ জানুয়ারি) বিকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।

‘এ ইউনিটে’ মোট সাধারণ আসন রয়েছে ১ হাজার ৯৩টি। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ৭৯ হাজার ৯২৪ জন শিক্ষার্থী, যা মোট আবেদনকারীর প্রায় ৯১ দশমিক ১৪ শতাংশ। ভর্তি পরীক্ষায় পাশ করেছে  ৫২.৩৯ শতাংশ শিক্ষার্থী। 

‘এ ইউনিটের’ অধীনে রয়েছে জীব বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং এবং মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ অনুষদ।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব এস এম আকবর হোসাইন বলেন, ‘এ ইউনিটের’ ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। পাশের হার ৫২.৩৯ শতাংশ। অন্যান্য ইউনিটগুলোর দ্রুতই ফল প্রকাশ করা হবে। সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়