শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২৬, ১২:১৬ রাত
আপডেট : ৩১ মে, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাদ্রাসায় বেড়েছে ছুটি

গত বছর মাদ্রাসাগুলোতে সাপ্তাহিক বন্ধ ছাড়া ৫৯ দিন ছুটি ছিল। সে হিসাবে মাদ্রাসায় ছুটি বেড়েছে ১১ দিন। এবার মাদ্রাসায় ছুটি বেড়ে দাঁড়িয়েছে ৭০ দিন।

চলতি বছর দেশের সরকারি আলিয়া ও বেসরকারি স্বতন্ত্র এবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদ্রাসায় ছুটি বেড়েছে ১১দিন। শুক্র ও শনিবারের সাপ্তাহিক বন্ধ ছাড়াই এবার ৭০ দিন ছুটি থাকবে।

গত বছর মাদ্রাসাগুলোতে সাপ্তাহিক বন্ধ ছাড়া ৫৯ দিন ছুটি ছিল।  

মঙ্গলবার (২০ জানুয়ারি) মাদ্রাসার ছুটির তালিকা প্রকাশ করেছে মাদ্রাসা শিক্ষা অধিদফতর।
 
এর আগে সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ ছুটির তালিকাটি অনুমোদন করে।
  
তালিকায় এবতেদায়ি ও দাখিল স্তরের পরীক্ষার সময়সূচিও ঘোষণা করা হয়েছে। এ মাদ্রাসাগুলোর অর্ধবার্ষিকী পরীক্ষা হবে ২৫ জুন থেকে ১৫ জুলাই পর্যন্ত। দাখিলে নির্বাচনি পরীক্ষা হবে ১১ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত।
 
এবতেদায়ি ও দাখিল স্তরের বার্ষিক পরীক্ষা ও আলিমের নির্বাচনী পরীক্ষা ১৯ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত হবে।
  
ছুটির তালিকা অনুযায়ী সর্বোচ্চ ৩০ দিন ছুটি থাকবে রমজান, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, জুমআতুল বিদা, লাইলাতুল কদর, ঈদ উল ফিতর ও স্বাধীনতা দিবস উপলক্ষে। এ ছুটি ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ২৬ মার্চ পর্যন্ত চলবে।
 
দ্বিতীয় সর্বোচ্চ ছুটি থাকবে ঈদ উল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশে, ১৫ দিন। ২৪ মে থেকে ১১ জুন চলবে এ ছুটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়