শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২৬, ০২:৪৩ রাত
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জামায়াত নেতার খুনের প্রতিবাদে মধ্যরাতে উ'ত্তাল ঢাবি (ভিডিও)

শেরপুরে বিএনপি-জামায়াতের সংঘর্ষে নিহত জামায়াত নেতার হত্যার বিচারের দাবি জানিয়েছেন ডাকসু ভিপি সাদিক কায়েম ও জিএস এস এম ফরদাহ। বুধবার (২৮ জানুয়ারি) দিবাগত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদে যোগ দিয়ে এ দাবি জানান তারা।

এর আগে শেরপুরে জামায়াত নেতা রেজাউল করিম হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে জড়ো হয় শিক্ষার্থীরা।

 পরে ভিসি চত্বর থেকে বিক্ষোভ মিছিল নিয়ে মহসিন হল, মল চত্বর হয়ে টিএসসিতে এসে জড়ো হন তারা।
 
এসময় রাজু ভাস্কর্যের সামনে বক্তব্য রাখেন ডাকসুর নেতারা।
 
ডাকসুর সাধারণ সম্পাদক এস এম ফরহাদ বলেন, ‘খুনী আর চাঁদাবাজদের বিরুদ্ধে আপনারা যদি কোনো ব্যবস্থা না নেন তাহলে আমরা ধরে নিবো আপনারা সাংগঠনিকভাবে এসব হত্যাকাণ্ড চালাচ্ছেন।’
 
এসময় ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, ‘বিএনপি এখন হয়ে গেছে চাঁদাবাজ, টেন্ডারবাজ আর সন্ত্রসীদের আঁতুড়ঘর। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না করলে আর সন্ত্রাসবাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ৫ আগস্টের মতোই ছাত্র-জনতা রাস্তায় নেমে আসবে।’
 
উল্লেখ্য, শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে আয়োজিত ইশতেহার পাঠ অনুষ্ঠানে মঞ্চে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের সংঘর্ষে গুরুতর আহত শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম (৪২) মারা গেছেন।

বুধবার (২৮ জানুয়ারি) রাত সোয়া ৯টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

এর আগে বুধবার বিকেলে ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন দলের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা মঞ্চে বসেন। কিন্তু স্থানীয় বিএনপি ও জামায়াতের কয়েকজন কর্মী-সমর্থক চেয়ারে বসা নিয়ে হট্টগোল শুরু করেন। একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে শতাধিক মানুষ আহত হন। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে ভর্তি করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়