শিরোনাম
◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে

প্রকাশিত : ০৮ মার্চ, ২০২৬, ০৩:১২ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সোমবার থেকে সব ইংলিশ মিডিয়াম স্কুল ও কোচিং সেন্টার বন্ধ

পবিত্র মাহে রমজানে রাজধানীসহ সারা দেশের যানজট নিরসন এবং বর্তমান বিশ্ব পরিস্থিতি বিবেচনায় দেশের সব ইংলিশ মিডিয়াম স্কুল এবং কোচিং সেন্টারের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে সরকার। আগামীকাল (সোমবার, ০৯ মার্চ) থেকে পবিত্র ঈদুল ফিতরের নির্ধারিত ছুটি পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। আজ (রোববার, ০৮ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে যা বলা হয়েছে
শিক্ষা মন্ত্রণালয় জানায়, সম্প্রতি শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে ইংলিশ মিডিয়াম স্কুলসমূহের প্রতিনিধিদের সঙ্গে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেয়া হয় যে, যানজট কমিয়ে জনভোগান্তি লাঘব করতে আগামীকাল থেকেই এসব শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে।

পরীক্ষা ও কোচিংয়ের ক্ষেত্রে নির্দেশনা

আবাসিক পরীক্ষা: শ্রেণি কার্যক্রম বন্ধ থাকলেও বিদেশি কারিকুলামে পরিচালিত বিদ্যালয়গুলোর শুধুমাত্র পূর্বনির্ধারিত আবাসিক পরীক্ষাসমূহ তাদের নিজস্ব শিডিউল অনুযায়ী অনুষ্ঠিত হতে পারবে।

কোচিং সেন্টার: বাংলা ও ইংলিশ মিডিয়াম—উভয় মাধ্যমেই পরিচালিত দেশের সব ধরনের কোচিং সেন্টারের কার্যক্রমও এসময়ের মধ্যে সম্পূর্ণ বন্ধ রাখতে বলা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শিরীন আক্তার স্বাক্ষরিত এ আদেশে আরও জানানো হয়, সরকারি এ সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের অনুলিপি পাঠানো হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়