শিরোনাম
◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে ◈ লিও‌নেল মে‌সি স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন, বা‌র্সেলোনার অভিনন্দন ◈ রামিসা ধর্ষণ-হত্যা মামলা: যুক্তিতর্ক শুনানি আজ ◈ মমতার বিস্ফোরক মন্তব্যেও নীরব দিল্লি, বক্তব্য নেই বিজেপির ◈ মরুভূমির দেশ হয়েও কেন বালু আমদানি করে সৌদি আরব? ◈ মাত্র ১৭০ টাকায় অনলাইনে এনআইডি বিক্রি! ◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২৬, ১২:২৮ রাত
আপডেট : ০২ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোববার থেকে অনলাইন ক্লাস শুরু, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা জারি

অনলাইনে ক্লাস কার্যক্রম শুরু হচ্ছে রোববার (১২ এপ্রিল)। ওই দিন বৈসাবি উৎসব উপলক্ষে সরকারি প্রাথমিক ও সরকারি-বেসরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও কলেজ শাখার শিক্ষার্থীদের জন্য অনলাইন ক্লাস চালু থাকবে।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, কোনো শিক্ষাপ্রতিষ্ঠানকে অনলাইন ক্লাস নেওয়ার জন্য জোর করা হচ্ছে না। যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রয়োজনীয় প্রস্তুতি ও সক্ষমতা রয়েছে, তারা নিজস্ব উদ্যোগে এই কার্যক্রম পরিচালনা করতে পারবে। তবে প্রয়োজনে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় সহায়তাও দেওয়া হবে।

চালু হচ্ছে কোন কোন শিক্ষাপ্রতিষ্ঠানে
সম্প্রতি শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সংবাদ সম্মেলনে ঘোষণা দেন, জ্বালানি সংকট মোকাবিলায় কিছু নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে তিনদিন অনলাইনে ক্লাস নেওয়া হবে। বাকি তিনদিন অফলাইনে ক্লাস হবে। প্রথমে ঢাকার কিছু প্রতিষ্ঠান এ পদ্ধতি চালু করবে।

তিনি ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, রাজউক উত্তরা মডেল কলেজ এবং গাজীপুরের একটি মাদরাসায় এ পদ্ধতি চালু হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছিলেন।

শনিবার (১১ এপ্রিল) রাত পর্যন্ত খোঁজ নিয়ে শুধু ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের কলেজ শাখার শিক্ষার্থীদের অনলাইন ক্লাস চালুর নোটিশ দেওয়ার খবর পাওয়া গেছে। রোববার থেকে প্রতিষ্ঠানটি কলেজ শিক্ষার্থীদের অনলাইনে ক্লাস নেবে। দুটি পৃথক নোটিশে এ তথ্য জানানো হয়।

ভিকারুননিসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগম সই করা এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ১২ এপ্রিল থেকে তিনদিন (শনি, সোম ও বুধবার) অফলাইনে বা সশরীরে এবং তিনদিন (রবি, মঙ্গল ও বৃহস্পতিবার) অনলাইনে ক্লাস নেওয়া হবে। অনলাইনে ক্লাসের রুটিন এবং ক্লাসে যুক্ত হওয়ার লিংক স্ব স্ব শ্রেণি শিক্ষকের মাধ্যমে ক্লাসের গ্রুপে জানিয়ে দেওয়া হবে।

পৃথক আরেকটি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ১২ এপ্রিল থেকে অনলাইনে ক্লাস চালু হওয়ার কারণে দ্বাদশ শ্রেণির প্রথমপত্রের নির্বাচনি পরীক্ষা স্থগিত করা হলো। স্থগিত পরীক্ষা ১৩ এপ্রিল (সোমবার) পূর্ব-নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে। উৎস: নিউজ24

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়