শিরোনাম
◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২৬, ০৭:৩৬ সকাল
আপডেট : ৩১ মে, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্টুডেন্ট ভিসাধারীদের জন্য কঠোর সতর্কতা যুক্তরাষ্ট্র দূতাবাসের

স্টুডেন্ট ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য নতুন করে কঠোর বার্তা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। পড়াশোনা মাঝপথে ছেড়ে দেওয়া, নিয়মিত ক্লাসে অনুপস্থিত থাকা কিংবা প্রতিষ্ঠানকে না জানিয়ে কোর্স থেকে সরে দাঁড়ালে ভিসা বাতিলসহ ভবিষ্যতে ভিসা পাওয়াও অনিশ্চিত হয়ে পড়তে পারে বলে সতর্ক করা হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) দূতাবাসের আনুষ্ঠানিক ফেসবুক বার্তায় এ নির্দেশনা জানানো হয়।

এতে বলা হয়েছে, স্টুডেন্ট ভিসাধারীদের অবশ্যই নির্ধারিত নিয়ম-কানুন মেনে চলতে হবে এবং তাদের শিক্ষাক্রমে সক্রিয়ভাবে অংশ নিতে হবে। বার্তায় আরও জানানো হয়, অনুমতি ছাড়া পড়াশোনা বন্ধ করা বা নিয়ম ভঙ্গ করা ভিসার শর্ত লঙ্ঘনের মধ্যে পড়ে। এমন পরিস্থিতিতে সংশ্লিষ্ট শিক্ষার্থীর ভিসা বাতিল হতে পারে এবং পরবর্তীতে যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদন করলেও তা প্রত্যাখ্যাত হওয়ার ঝুঁকি তৈরি হয়।

মার্কিন দূতাবাস ঢাকা শিক্ষার্থীদের সম্ভাব্য জটিলতা এড়াতে সব সময় ভিসার শর্ত মেনে চলা এবং বৈধ শিক্ষার্থী হিসেবে নিজেদের অবস্থান বজায় রাখার পরামর্শ দিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়