শিরোনাম
◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে ◈ লিও‌নেল মে‌সি স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন, বা‌র্সেলোনার অভিনন্দন ◈ রামিসা ধর্ষণ-হত্যা মামলা: যুক্তিতর্ক শুনানি আজ ◈ মমতার বিস্ফোরক মন্তব্যেও নীরব দিল্লি, বক্তব্য নেই বিজেপির ◈ মরুভূমির দেশ হয়েও কেন বালু আমদানি করে সৌদি আরব? ◈ মাত্র ১৭০ টাকায় অনলাইনে এনআইডি বিক্রি! ◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২৫, ১১:১৭ দুপুর
আপডেট : ২৭ মে, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশ্যে ভাষণ দে‌বেন ১১ ডিসেম্বর, ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়তে পারে

এল আর বাদল : আগামী ১১ ডিসেম্বরের মধ্যে একাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। সেই বিষয়গুলোকে সামনে রেখে এরই মধ্যে সব প্রস্তুতি প্রায় শেষ করেছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, আগামী রোববার এ নিয়ে বৈঠকে বসবে নির্বাচন কমিশন। ওই বৈঠকেই এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি জানান, এখন পর্যন্ত নির্বাচন কমিশনের সিদ্ধান্ত আগামী সাত থেকে ১১ই ডিসেম্বরের মধ্যেই এই তফসিল ঘোষণার বিষয়ে নির্বাচন কমিশনের প্রস্তুতি রয়েছে এবং ১১ তারিখের মধ্যেই তফসিল ঘোষণা করা হবে। --- বি‌বি‌সি বাংলা

ওইদিন প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করবেন।

বাংলাদেশের আইন অনুযায়ী, ভোটগ্রহণের সময় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এবার জাতীয় সংসদ নির্বাচনের দিনই অনুষ্ঠিত হবে গণভোট। যে কারণে একই দিনে দুইটি ব্যালটে ভোট দিতে হবে ভোটারদের বাড়তি সময়ের প্রয়োজন।

সেই বিষয়টিকে মাথায় রেখে নির্বাচন কমিশন এবার ভোটগ্রহণের সময় একঘণ্টা বাড়ানো হচ্ছে বলেও জানিয়েছে নির্বাচন কমিশনের একটি দায়িত্বশীল সূত্র।

একই সাথে এবার প্রতিটি ভোটকেন্দ্রে গোপন বুথের সংখ্যাও বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত হয়েছে বলেও জানা গেছে। তবে এসবই চূড়ান্ত হবে আগামী রোববারের বৈঠকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়