শিরোনাম
◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে ◈ লিও‌নেল মে‌সি স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন, বা‌র্সেলোনার অভিনন্দন ◈ রামিসা ধর্ষণ-হত্যা মামলা: যুক্তিতর্ক শুনানি আজ ◈ মমতার বিস্ফোরক মন্তব্যেও নীরব দিল্লি, বক্তব্য নেই বিজেপির ◈ মরুভূমির দেশ হয়েও কেন বালু আমদানি করে সৌদি আরব? ◈ মাত্র ১৭০ টাকায় অনলাইনে এনআইডি বিক্রি!

প্রকাশিত : ০২ জানুয়ারী, ২০২৬, ০৫:৩৫ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাজ্যের নাগরিকত্ব ত্যাগ করা সেই প্রার্থীর মনোনয়ন বাতিল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যুক্তরাজ্যের নাগরিকত্ব ত্যাগ করেছিলেন খেলাফত মজলিসের প্রার্থী ড. মো. আজাবুল হক। নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তবে যাচাই-বাছাইয়ে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। 

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে আজাবুল হকসহ নাটোরের ৩৫ প্রার্থীর মধ্যে ৭ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আসমা শাহীন। 

মনোনয়নপত্র বাতিল হওয়া অন্যরা হলেন- নাটোর-১ আসনের গণসংহতি আন্দোলনের সেন্টু আলী ও বাংলাদেশ জাতীয়তাবাদী মোটরচালক দলের বাবু হোসেন, নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের এনপিপির প্রার্থী জিএএ মুবিন ও স্বতন্ত্র প্রার্থী সাবেক সচিব জাতীয় পার্টির নেতা নূরুন্নবী মৃধা এবং নাটোর-৩ (সিংড়া) আসনের স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন ও বিএনপির (বিদ্রোহী) ফাতেমা খানম। 

এর আগে, গত ২৯ ডিসেম্বর পর্যন্ত জেলার চারটি আসনে মোট ৩৫ প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। সাতজনের প্রার্থিতা বাতিল হওয়ায় এখন নাটোর-১ আসনে ১০, নাটোর-২ আসনে ৬, নাটোর-৩ আসনে ৭ ও নাটোর-৪ আসনে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন বলে জানিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা।

প্রার্থিতা বাতিলের বিষয়ে কথা বলার জন্য বারবার চেষ্টা করেও খেলাফত মজলিসের প্রার্থী আজাবুল হককে পাওয়া যায়নি।

আজাবুল হকের হলফনামায় উল্লেখ করা হয়, তিনি গত ২০ ডিসেম্বর যুক্তরাজ্যের নাগরিকত্ব ত্যাগ করেছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়