শিরোনাম
◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২৬, ১২:৫৩ রাত
আপডেট : ১০ মে, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

ইসির কাছে নির্বাচনের সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চেয়েছে সুইডেন 

মনিরুল ইসলাম: আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) প্রস্তুতি, নিরাপত্তা নিয়ে উদ্বেগ আছে কিনা, ভুলতথ্য ও অপতথ্য মোকাবিলায় নির্বাচন কমিশন (ইসি) কী করছে-এসবসহ নির্বাচনের সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চেয়েছে সুইডেন।

মঙ্গলবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসির সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত Nicolas Weeks ও First Secretary Paola Castro Neiderstam. বৈঠক শেষে ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের বলেন, "তারা সার্বিক পরিস্থিতি জানার জন্য এসেছিলেন। আমাদের ইলেকশনের পদ্ধতি কি, পার্টি রেজিস্ট্রেশনের পরে নমিনেশনের আপিল প্রসেসটা কীভাবে পরে হ্যান্ডেল করা হয়েছে—এসব জানতে চেয়েছিলেন।"

তিনি বলেন, "তারা মূলত যে দুটি জিনিস বলেছেন, তা হলো-মিস ইনফরমেশন ও ডিসইনফরমেশন। এই অপতথ্য গুলোকে আমরা কীভাবে হ্যান্ডেল করছি সেটার ব্যাপারে তারা জানতে চেয়েছেন।"

ইসি সচিব আরও বলেন, দ্বিতীয় জিনিসটা হচ্ছে তারা জানতে চেয়েছেন, সিকিউরিটি নিয়ে কোন কনসার্ন আছে কিনা, নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে পর্যালোচনাটা কি এবং কিভাবে কি করছি।

সুইডেন বাংলাদেশের নির্বাচনে সহযোগিতা দেবে জানিয়ে ইসি সচিব বলেন, "দে আর হ্যাপি উইথ দা ব্রিফিং এবং বলেছেন যে আমাদের যদি কোন সহযোগিতা লাগে, তাহলে আমরা যেন ওনাদের বলি। এটা তারা তাদের সাধ্যমতন চেষ্টা করবেন।"
বৈঠকের বিষয়ে ইসি সচিব আরও বলেন, "এটাই কোন স্পেসিফিক কোন বিষয় না। এটা একটা জেনারেল আন্ডারস্ট্যান্ডিং এর জন্য তারা এসেছিলেন।"

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো উদ্বেগ আছে কিনা, সুইডেন তা জানতে চেয়েছেন—এমনটি জানিয়ে আখতার আহমেদ  বলেন, "আমরা বলেছি যে এখনো পর্যন্ত আমাদের তেমন কোন কনসার্ন নাই। তো তারা বললেন তোমাদের প্রস্তুতি কি? তখন আমরা বললাম, আমরা ডেপ্লয়মেন্ট প্ল্যানটা জানালাম।"

অপতথ্য প্রতিরোধে গঠিত সেলটি কাজ করছে কিনা, কী পদ্ধতিতে কাজ করছে-সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি সচিব আখতার আহমেদ বলেন, "হ্যাঁ সেলটা কাজ করছে... এটা আমাকে জিজ্ঞাসা না করে বরং আপনারা সেলের তত্ত্বাবধানে যিনি আছেন, তাকে বলে দেব, আপনারা দেখেন, দেখে তারপরে আমাকে জিজ্ঞাসা করেন।"

এদিকে, নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে ২৫ জানুয়ারি বিস্তারিত ব্রিফিং করা হবে বলে জানান ইসি সচিব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়