শিরোনাম
◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৪১ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাচ্চা সহ ভাইরাল হওয়া সেই ছবির বিষয়ে যা বললেন তাহসান

জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান বর্তমানে সংগীত ক্যারিয়ারের রজতজয়ন্তী নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। এ সময়ের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় গায়কের কোলের দ্বারপ্রান্তে এক নবজাতকের ছবি ছড়িয়ে পড়ে বিভিন্ন মাধ্যমে। এতে দাবি করা হয়―কোলের শিশুটি রোজা ও তাহসানের, মা-বাবা হয়েছেন এই দম্পতি!

এ ছবিটি ও দাবি ছড়িয়ে পড়তেই বিব্রতকর মুখে পড়েন সংগীতশিল্পী। জানান, এটি একদমই ভিত্তিহীন। কয়েক বছর আগের একটি ছবি এটি। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় সংবাদমাধ্যমকে এমনটাই জানান তিনি।

তাহসান বলেন, ‘এই ছবিটা তিন বছর আগের এবং কোলের শিশুটা আমার এক ছোট ভাইয়ের। তখন ওর বাচ্চাকে দেখতে হাসপাতালে গিয়েছিলাম। এটা তখনকারই ছবি।’

সোশ্যালে এভাবে কোনো কিছু যাচাই-বাছাই না করে ছড়িয়ে দেওয়া নিয়েও খানিক মনঃক্ষুণ্ন হন এ গায়ক। এদিকে সংগীত জীবনের ২৫ বছর উপলক্ষে সেপ্টেম্বরে মাসব্যাপী অস্ট্রেলিয়ায় কনসার্ট করবেন তাহসান। 

চার মাসের পরিচয়ে চলতি বছরের ৫ জানুয়ারি রোজা আহমেদকে বিয়ে করেন সংগীত ও অভিনয়শিল্পী তাহসান রহমান খান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়