শিরোনাম
◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:২২ বিকাল
আপডেট : ৩১ মে, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাকিব খানের ‘প্রিন্স’-এ কাজ করবেন বলিউডের খ্যাতনামা ডিওপি অমিত রায়, কত টাকার চুক্তি?

শাকিব খানের আসন্ন ঈদুল ফিতরের ছবি ‘প্রিন্স’-এ চিত্রগ্রহণ পরিচালক (ডিওপি) হিসেবে কাজ করবেন বলিউডের খ্যাতনামা সিনেমাটোগ্রাফার অমিত রায়। ‘অ্যানিমেল’, ‘ডানকি’, ‘সরকার’সহ একাধিক আলোচিত ছবির জন্য পরিচিত এই ডিওপিকে যুক্ত করার খবরটি নিশ্চিত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস। তারা জানায়, ‘প্রিন্স এখন কিংবদন্তীর লেন্সে; যা দর্শকদের জন্য হবে এক ভিন্ন ভিজ্যুয়াল অভিজ্ঞতা।”

ঘোষণার পর থেকেই ঢালিউডে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন অমিত রায়। তিনি কত টাকায় এই ছবির সঙ্গে যুক্ত হয়েছেন, তা নিয়ে কৌতূহলও তুঙ্গে। বলিউড সূত্রে জানা গেছে, সিনেমার ধরন ও বাজেট ভেদে অমিত রায়ের পারিশ্রমিক ২০ লাখ থেকে এক কোটি রুপি পর্যন্ত হয়ে থাকে।

‘প্রিন্স’ সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রায় ৪০ দিনের শিডিউলের জন্য তিনি নিচ্ছেন বাংলাদেশি টাকায় প্রায় এক কোটি টাকা।

বলিউডে অমিত রায়ের যাত্রা শুরু ২০০০ সালে, নির্মাতা রামগোপাল ভার্মার হাত ধরে। ২০০৩ সালে ‘দরনা জরুরি হ্যায়’ ছবির একটি পর্বে তার নির্মিত দৃশ্য মুগ্ধ করেছিল রামগোপাল ভার্মা ও সাজিদ খানকে। মাত্র ৩০০ টাকার একটি ফিল্টার ব্যবহার করে তিনি এমন এক ভিজ্যুয়াল তৈরি করেছিলেন, যা পোস্ট-প্রোডাকশনে ব্যয়সাপেক্ষভাবে করার কথা ছিল। সেই মুহূর্ত থেকেই বলিউডে নিজের জায়গা পাকাপোক্ত করেন তিনি।

এরপর আর পেছনে তাকাতে হয়নি। ‘সরকার’, ‘সরকার রাজ’, ‘লাভ আজকাল’, ‘দম মারো দম’, ‘ডানকি’ থেকে শুরু করে সাম্প্রতিক সুপারহিট ‘অ্যানিমেল-সবখানেই তিনি দেখিয়েছেন তার ভিজ্যুয়াল ম্যাজিক। এমন একজন ডিওপিকে ঢালিউডে যুক্ত হওয়া শিল্পের জন্য বড় সংযোজন বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

শাকিব খানের ‘প্রিন্স’নির্মাণ করছেন আবু হায়াত মাহমুদ। শিরিন সুলতানার প্রযোজনায় ছবিটিতে থাকছেন তিন নায়িকা-দুটি পরিচিত মুখ ও একটি নতুন মুখ। গল্প লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন, চিত্রনাট্য ও সংলাপ করেছেন সুমন ও মোহাম্মদ নাজিম উদ্দিন। আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পাবে ‘প্রিন্স’। উৎস: সমকাল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়