শিরোনাম
◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২৫, ১২:১০ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ নিয়ে ভুল বার্তা গেছে, ছবি তৈরি না হলে বেঁচে আছি কী করে : আনন্দবাজারকে জয়া আহসান

দুই বাংলাতেই সমানভাবে সক্রিয় অভিনেত্রী জয়া আহসান। ঢালিউড, টলিউডে নিয়মিত বিভিন্ন সিনেমায় অভিনয় করেন তিনি। যে কারণে বাংলাদেশ-ভারত, দুই দেশেই রয়েছে তার সমানসংখ্যাক ভক্ত সংখ্যা।

গত রোববার কলকাতায় এক সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন জয়া। যেখানে ভারতীয় সংবাদমাধ্যম আন্দবাজারের মুখোমুখি হন তিনি।

সেখানে এক প্রশ্নের জবাবে ওপার বাংলার এই গণমাধ্যমকে জয়া স্পষ্টই জানিয়েছেন, বাংলাদেশ নিয়ে অনেক ভুয়া খবর ছড়িয়েছে।

তিনি বলেন, ‘বাংলাদেশ নিয়ে মানুষের কাছে ভুল বার্তা গেছে। দেশে ছবি তৈরি হচ্ছে না, এমন নয়। বরং আগের মতোই কাজ হচ্ছে। নইলে আমরা বেঁচে আছি কী করে?’

বিনোদন দুনিয়া কি এখন একেবারেই অনুসরণকারীর সংখ্যা নির্ভর? এ প্রশ্নে জয়া দৃঢ়ভাবে বলেন, “আমার অভিনয় কিন্তু আমার অনুসরণকারীদের উপরে নির্ভর করে না। পরিচালকের চোখে আমার অভিনয়ের ভালো-মন্দ নির্ধারিত হয়। কোনও অভিনেতা বা অভিনেত্রীর কাজের মাপকাঠি তাদের অনুসরণকারী দেখে বিচার করা উচিত নয়।”

তবে প্রযোজনা সংস্থা অনুসরণকারীর সংখ্যা দেখে নায়িকা বাছাই করছে—এই গুঞ্জন একেবারেই উড়িয়ে দেননি তিনি।

জয়ার মতে, সামাজিক যোগাযোগ মাধ্যম যেহেতু মানুষের জীবনে গভীর প্রভাব ফেলছে, তাই এ বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। তার ভাষায়, ছবির নায়িকা যদি সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হন, তাহলে ছবির বাণিজ্যিক সাফল্যের সম্ভাবনাও বাড়ে।

অভিনয় প্রসঙ্গে জয়া বলেন, “কয়েক মিনিটের ভিডিওতে কন্টেন্ট ক্রিয়েটররা যে অভিনয় করছেন, সেটাই হয়তো সেরা মনে হচ্ছে। কিন্তু সিনেমায় অভিনয় করতে গেলে দীর্ঘ প্রস্তুতি লাগে। সেই প্রস্তুতি না থাকলে অভিনেত্রী হওয়া সম্ভব নয়।”

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়