শিরোনাম
◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২৫, ০২:১৯ দুপুর
আপডেট : ২৮ মে, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমার শানুর সঙ্গে মায়ের প্রেম আসলে ছিল যন্ত্রণাদায়ক: আয়ানের বিস্ফোরক মন্তব্য!

বলিউডের অন্যতম জনপ্রিয় গায়ক কুমার শানু। ভারতের মিউজিক ইন্ডাস্ট্রির জন্য প্রায় ২১,০০০ গান গেয়েছেন এই গুণী শিল্পী। একদিনে ২৮টি গান রেকর্ড করে বিশ্বরেকর্ডও করেছেন তিনি। কুমার শানুর মোহনীয় সুরের মূর্ছনায় পাগল হয়ে একসময় তার প্রেমে হাবুডুবু খেতেন অনেক নারী ভক্ত।

শুধু যে নারী ভক্তরাই প্রেমে পড়েছেন বিষয়টি তেমনও না। কয়েকজন অভিনেত্রীও রয়েছে এই তালিকায়। তেমনই এক বলিউড অভিনেত্রী কুনিকা সদানন্দ। কুমার শানু ও কণিকার সম্পর্ক নিয়ে বলিউডে আলোচনা কম হয়নি।

এটি বলিউডের অন্যতম আলোচিত এক পরকীয়া প্রেমের গল্প। যা ঘিরে একাধিকবার শিরোনামে উঠে এসেছেন দুজন। এবার সেই সম্পর্ক নিয়ে মুখ খুললেন কণিকার ছেলে আয়ান। জানালেন, এই সম্পর্কটি ছিল খুবই বিষাক্ত। সিদ্ধার্থ কাননকে দেওয়া এক সাক্ষাৎকারে আয়ান বলেন, ‘আমি সেই সম্পর্কের অনেক পরে জন্মেছি। শানুকে সামনাসামনি কখনও দেখিনি। কিন্তু মা এখনও তার শিল্পীসত্তাকে শ্রদ্ধা করেন। এটা প্রেম নয়, এটা শিল্পের প্রতি এক গভীর সম্মান।’ 

তিনি আরও বলেন, ‘মা কখনও আবেগে অন্ধ হন না। এটা অহংকার নয়, এটা তার আত্মসম্মানের প্রতিফলন। আমি যখন গুগলে তার নাম খুঁজি, মা বলেন, তিনি আমার জীবনে এক সময় খুব গুরুত্বপূর্ণ ছিলেন। আমি তাকে আত্মার সঙ্গী মনে করতাম। প্রত্যেকের জীবনে একবার এমন ভালোবাসা হওয়া উচিত। কিন্তু সেটা ছিল বিষাক্ত— খুবই, খুবই বিষাক্ত।’

কণিকা জানিয়েছিলেন, এই প্রেম ছিল গোপন, কারণ তিনি শানুর বৈবাহিক অবস্থার প্রতি সম্মান রেখেছিলেন। আয়ান বলেন, ‘সম্পর্কটি যন্ত্রণাদায়ক হলেও, তা আমাদের জীবনে গভীর ছাপ রেখে গেছে। আমরা সেই ছায়া থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছি।’ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়