শিরোনাম
◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ১২:১৯ দুপুর
আপডেট : ৩০ মে, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বলিউড অভিনেত্রী দিশার বাড়িতে হামলা, দোষ স্বীকার গ্যাংস্টারের

বলিউড অভিনেত্রী দিশা পাটানির (ভারতের উত্তর প্রদেশে) বরেলির বাসভবনের বাইরে এলোপাতাড়ি গুলি চালানোর ঘটনা ঘটেছে। শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে ঘটে এই ঘটনা। তবে এ ঘটনায় কেউ আহত হননি। কারা এই গুলি চালাল, কেন চালাল তা এখনো জানা যায়নি।

ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুসারে, ফেসবুক পোস্টের মাধ্যমে গুলি চালানোর দায় স্বীকার করে পোস্ট দিয়েছে গ্যাংস্টার বাহিনী। ফেসবুক পোস্টে লেখা ছিল, ‘আমি, বীরেন্দ্র চরণ এবং মহেন্দ্র শরণ (দেলানা) আজ খুশবু পাটানি ও বলিউড অভিনেত্রী দিশা পাটানির বাড়িতে যে গুলি চালানো হয়েছিল তার দায় স্বীকার করছি। তিনি আমাদের শ্রদ্ধেয় সাধুদের (প্রেমানন্দ এবং অনিরুদ্ধাচার্য) অপমান করেছিলেন। তিনি আমাদের সনাতন ধর্মকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেছিলেন।

আমাদের পূজিত দেবদেবীদের অপমান বরদাস্ত করা হবে না। এটি কেবল একটি ট্রেলার ছিল। পরের বার যদি সে বা অন্য কেউ আমাদের ধর্মের প্রতি কোনো অশ্লীল আচরণ দেখায়, তাহলে আমরা কাউকে তাদের বাড়িতে জীবিত রেখে যাব না। এই বার্তা শুধু তার জন্য নয়, চলচ্চিত্র জগতের সব শিল্পী এবং তাদের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য।

ভবিষ্যতে যে কেউ আমাদের ধর্ম ও সাধুদের সম্পর্কে এ ধরনের অপমানজনক মন্তব্য করলে, তার পরিণতি ভোগ করার জন্য প্রস্তুত থাকতে হবে।’

হামলার পর স্থানীয় পুলিশ ও তদন্তকারী সংস্থা ঘটনাস্থল পরিদর্শন করেছে, গোয়েন্দা তল্লাশি ও আলামত সংগ্রহ চলছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের পরিচয় জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, তারা গুলি চালানো ব্যক্তিদের খুঁজছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে করা ওই পোস্টের সত্যতা যাচাই করছে। এ বিষয়ে অভিনেত্রী দিশা এবং তার বড় বোন খুশবু এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেননি।সূত্র: কালের কণ্ঠ 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়