শিরোনাম
◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:২৮ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নতুন লুকে যে বার্তা দিলেন অপু বিশ্বাস

ঢালিউড মেগাস্টার শাকিব খানের সঙ্গে সম্পর্ক, বিচ্ছেদ প্রসঙ্গে সম্প্রতি মন্তব্য করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। এ বিষয়ে প্রথমে কিছু না বলতে চাইলেও এক পর্যায় নিজের মতামত, অনুভূতি জানান অভিনেত্রী। জানান জীবনের সংগ্রামের কথাও।

শনিবার (১৩ সেপ্টেম্বর) নিজের ফেসবুকে সাদা একটি গর্জিয়াস শাড়ি পরে নিজের অনুভূতি প্রকাশ করেছেন অপু বিশ্বাস।  

তিনি লিখেছেন, ‘আমি যেখানেই যাই না কেন, হাসি এবং ভালো অনুভূতি নিয়ে আসি।’

এর আগে এক সাক্ষাৎকারে অপু জানিয়েছেন, ক্যারিয়ারের তুঙ্গে থাকা সময়েই নাকি তিনি অর্থকষ্টে ভুগেছেন।
 এক টেলিভিশন চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে অপু জানিয়েছেন, এখন তিনি আর্থিকভাবে সফল হলেও একটা সময় অনেক অর্থকষ্টে ভুগেছেন।

অপু বিশ্বাসের কথায়, ‘এই ঘটনাটি ঘটেছিল জয় জন্মানোর পর, যখন তাকে নিয়ে ভারত থেকে দেশে ফিরি। হাতে একেবারেই কোনো টাকা-পয়সা ছিল না, ব্যাংকে তো দূরের কথা। তখন বুঝেছি, যাদের অর্থের অভাব আছে তাদের প্রতিটি দিন কিভাবে হিসাব করে চলতে হয়। আমিও সেই থেকে মিতব্যয়ী হয়েছি অনেকটা।’

একাধিক সাক্ষাৎকারে শাকিব খানের প্রতি নিজের ভালোবাসা ও সম্মানের কথা প্রকাশ করেছেন অপু বিশ্বাস। শুধু তাই নয়, শাকিবের পরিবারের বিভিন্ন সদস্যের সঙ্গেও সময় কাটাতে দেখা গেছে নায়িকাকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়