শিরোনাম
◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ০২:২৭ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্যাটরিনা-ভিকির ঘরে নতুন অতিথি আসছে?

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতিদের নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই।রণবীর-আলিয়ার ঘরে নতুন অতিথি আসার পর আলোচনা শুরু হয় ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল দম্পতিদের নিয়ে। নতুন করে গুঞ্জন শুরু হয়েছে যে, প্রথম সন্তানের মা হতে যাচ্ছেন ক্যাটরিনা। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, দম্পতির ঘরে এ বছরের অক্টোবর–নভেম্বরের মধ্যে নতুন অতিথি আসতে পারে।

তবে এ বিষয়ে এখনো দম্পতির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। দীর্ঘদিন ধরেই এ নিয়ে আলোচনা চললেও ক্যাটরিনা ও ভিকি বিষয়টি নিয়ে কিছুই বলেননি, বরং প্রসঙ্গ এড়িয়ে গেছেন সবসময়। 

সম্প্রতি এক ভক্ত তাকে আলিবাগ যাওয়ার পথে নৌকায় ওঠার সময় হালকা সাদা ঢিলেঢালা পোশাকে দেখতে পান। অনেকের ধারণা, বেবি বাম্প আড়াল করার জন্য তিনি ইচ্ছাকৃতভাবে ঢিলেঢালা পোশাক পরেছেন। সেসময় ভিকি কৌশলও সঙ্গে ছিলেন, তবে দুজনের কেউই কারও সঙ্গে কথা বলেননি।

সূত্র মতে, সন্তান জন্মের পর ক্যাটরিনা দীর্ঘ মাতৃত্বকালীন বিরতিতে যাওয়ার পরিকল্পনা করেছেন। তাই কোনো নতুন ছবির কাজও নেননি তিনি। 

এর আগে ২০২৪ সালে ব্যাড নিউজ সিনেমার ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে ভিকিকে এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন, গুড নিউজ আসলেই (সন্তানের খবর) আমরা খুব খুশি মনেই আপনাদের জানাবো। 

২০২১ সালে রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় এক অনুষ্ঠানে বিবাহবন্ধনে আবদ্ধ হন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল।  

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়