শিরোনাম
◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:২৩ রাত
আপডেট : ০১ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পূজা উদ্বোধন করতে কলকাতার কোন তারকা কত টাকা নেন?

বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার আমেজ শুরু হয়েছে আরও কিছুদিন আগে, মণ্ডপগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রতি বছরই কলকাতার বিভিন্ন ক্লাবগুলোতে তারকাদের নিয়ে আসা হয় পূজা উদ্বোধন করার জন্য। পর্দার প্রিয় চরিত্রদের দেখতে সেই মণ্ডপে উপচে পড়ে জনগণের ভিড়। কাদের পূজা কত বড় হলো? সেই নিয়ে চলে প্রতিযোগিতা।

যত নামী তারকা পূজা উদ্বোধন করতে আসবেন, টাকার অঙ্কও ততটাই ভারী হবে। কারও পারিশ্রমিক হাজারের ঘরে তো কারো অঙ্কটা লাখের ঘরে পৌঁছায়। পূজা উদ্বোধনে খোঁজ পড়ে বড় থেকে ছোট পর্দার তারকাদের।

পূজা উদ্বোধন করতে কত টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন তারকারা? শোনা গেছে, পূজা উদ্বোধনে সবচেয়ে বেশি পারিশ্রমিক নিয়ে থাকেন কোয়েল মল্লিক। সেই তুলনায় অনেক কম টাকা নিয়ে থাকেন টিভি তারকারা।

টলি কুইন পূজা উদ্বোধন করতে নিয়ে থাকেন বাংলাদেশি টাকায় পৌনে ৭ লাখ টাকা। তার থেকে কিছুটা কম পারিশ্রমিক দাবি করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তিনি ধার্য করেন সোয়া ৪ লাখ টাকা। এই একই পারিশ্রমিক দেবেরও।

অন্যদিকে মিমি চক্রবর্তী পূজা উদ্বোধন করতে নিয়ে থাকেন সাড়ে ৩ লাখ টাকা। শুভশ্রী গঙ্গোপাধ্যায় উদ্বোধনের জন্য প্রায় সোয়া ৪ লাখ টাকা পারিশ্রমিক নেন।

শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে পারিশ্রমিক পৌনে ৩ লাখ টাকা। অঙ্কুশ হাজরাও নাকি পূজা উদ্বোধন করেন পৌনে ৩ লাখ টাকায়। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের পারিশ্রমিক নিয়ে থাকেন ২ লাখ টাকা। যশ দাশগুপ্তর জন্য প্রায় ২ লাখ টাকা ধরে রাখা যায়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়