শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:৩৫ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জনকে ঘিরে বিপাশা ও ক্যাটরিনার নীরব দ্বন্দ্ব

তারকাদের পুরনো প্রেমের গল্প আর গুঞ্জন যেন সময়ের সঙ্গে আরো বেশি রসালো হয়ে ওঠে। বিশেষ করে যদি সেই গল্পের কেন্দ্রে থাকেন বলিউডের দুই সুন্দরী বিপাশা বসু ও ক্যাটরিনা কাইফ, আর মাঝখানে থাকেন হ্যান্ডসাম জন আব্রাহাম, তাহলে তো কথাই নেই।

সালটা তখন ২০০৮। বিপাশা বসু এবং জন আব্রাহামের দীর্ঘদিনের সম্পর্কে ভাঙন ধরেছে।

ঠিক সেই সময়েই বলিউডের অন্দরে গুঞ্জন শুরু হয় যে, বিপাশাকে ছেড়ে জন নাকি ক্যাটরিনা কাইফের প্রেমে মত্ত। অন্যদিকে, সালমান খানের সঙ্গে সম্পর্ক ভাঙার পর ক্যাটরিনার জীবনেও নাকি নতুন সঙ্গী হিসেবে এসেছেন জন। 

শোনা যায়, ‘নিউ ইয়র্ক’ ছবির শুটিংয়ের সময় থেকেই জন ও ক্যাটরিনার মধ্যে মন দেওয়া-নেওয়া শুরু হয়েছিল।

জন ও ক্যাটরিনার প্রেমের গুঞ্জন যখন তুঙ্গে, ঠিক সেই সময় জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’-এ হাজির হন বিপাশা বসু।

করণের সঙ্গে কথা বলার সময় যখন জন ও ক্যাটরিনার প্রেমের প্রসঙ্গ ওঠে, তখন বিপাশা এই বিষয়টি অত্যন্ত কৌশলে এড়িয়ে যান, কিন্তু ক্যাটরিনার প্রতি তার শীতল মনোভাব স্পষ্ট করে দেন।

বিপাশা বলেছিলেন, ‘ক্যাটরিনা আমার থেকে জুনিয়র। জুনিয়রদের শুধুই শুভেচ্ছা জানাতে চাই। আমার আর তেমন কিছু বলার নেই।

ক্যাটরিনা যেটা করছে, হয়তো ভালোই করছে। আমি যা করেছি বা করছি, সেটা আমার জন্য ভালো।’ বিপাশার এই মন্তব্য থেকেই বোঝা গিয়েছিল, জন আব্রাহমকে তিনি এড়িয়ে গেলেও, ক্যাটরিনা কাইফকে তিনি যে খুব একটা সহজভাবে নিচ্ছেন না, তা স্পষ্ট করে দিতে চেয়েছেন। সূত্র: কালের কণ্ঠ 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়