শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:৩৮ রাত
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

অসুস্থ ফকিরা ঘুরে গেলেন এফডিসি, চাইলেন সকলের দোয়া

মনিরুল ইসলাম : এফডিসি ছিলো তার প্রতিদিন পদচারণ, সুটিং, আড্ডা ছিলো যার জীবনের অংশ। একদিন এফডিসিতে না আসলে যার মন ভরতো না। তিনি আজ এফডিসিতে ইচ্ছে করলেই আসতে পারেন না। শারীরিক ব্যাধী তাকে কাবু করে ফেলেছে।  তিনি হচ্ছেন,ঢাকাই চলচ্চিত্রের একসময় বড় পর্দায় খলচরিত্রে নিয়মিত মুখ  ইসমাইল হোসেন। যাঁকে সবাই ফকিরা নামে চেনেন। ৭০০টির বেশি সিনেমায় অভিনয় করা এই অভিনেতা। এখন শয্যাশায়ী। তিনবার স্ট্রোক করে ৬৫ বছর বয়সী এই অভিনেতা এখন কথা বলতে পারেন না।

ঢাকাই চলচ্চিত্রের খলনায়ক চরিত্রে নিয়মিত মুখ ছিলেন ইসমাইল হোসেন, যিনি সবার কাছে ফকিরা নামে পরিচিত। ৭০০-রও বেশি সিনেমায় অভিনয় করা এই অভিনেতা আজ গুরুতর অসুস্থ। তিন দফা স্ট্রোকে আক্রান্ত ৬৫ বছর বয়সী ফকিরা এখন শয্যাশায়ী, এমনকি কথা বলতেও অক্ষম।

একসময় প্রতিদিনের পদচারণ ছিল বিএফডিসি—সুটিং আর আড্ডায় ভরা। কাজ থাকুক বা না থাকুক, নিয়মিত আসতেন এফডিসিতে। সেই মানুষটিকে আজ চার দেয়ালের মধ্যে বন্দী থাকতে হচ্ছে।

সম্প্রতি রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে ফকিরার বাসায় যান বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য অভিনেতা সনি রহমান। সেখানেই ফকিরা তার দীর্ঘদিনের কর্মস্থল এফডিসিতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন।

অভিনেতার ইচ্ছার প্রতি সম্মান জানিয়ে পরিবারের সহযোগিতায় সনি রহমান তাঁকে এফডিসিতে নিয়ে আসেন। প্রিয় কর্মস্থলে ফিরে এসে আবেগাপ্লুত হয়ে পড়েন ফকিরা। মুখে কথা বলতে না পারলেও তাঁর চোখে-মুখে ফুটে উঠেছিল ভিন্নরকম অনুভূতি, ঝরছিল আনন্দাশ্রু। এ সময় সনি রহমান তাঁকে এফডিসির বিভিন্ন জায়গা ঘুরিয়ে দেখান।

সনি রহমান জানান, ফকিরার অসুস্থতার খবর জানার পর চলচ্চিত্রের শিল্পীরা নিয়মিত খোঁজখবর নিচ্ছেন। পাশাপাশি ফকিরার চিকিৎসায় পরিবারকে সহায়তা করতে শিল্পী সমিতি সবসময় পাশে থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়