শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২৫, ০৩:০২ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আজও আমাকে হত্যা হুমকি দেওয়া হচ্ছে সাবেক রাষ্ট্রদূতের পরিবারের পক্ষ থেকে : মেঘনা আলম

ঢাকায় নিযুক্ত সাবেক সৌদি রাষ্ট্রদূতের পরিবারের পক্ষ থেকে- এমনই আভাস দিলেন এই সোশ্যাল মিডিয়ায় বৃহস্পতিবার (২ অক্টোবর) মেঘনা আলম লিখেছেন, ‘আজ আমার জন্মদিন। এই দিনে ২০১৮ সালে সৌদি কনস্যুলেটের ভেতরে সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা করা হয়েছিল। সেই ঘটনার মতোই সত্য বলার ভঙ্গুরতা ও ক্ষমতার বিরুদ্ধে দাঁড়ানোর সাহসকে মনে করিয়ে দেয় এই দিনটা।’ 

মেঘনা আরও উল্লেখ করেছেন, ‘আজও আমাকে হত্যা হুমকি দেওয়া হচ্ছে সাবেক রাষ্ট্রদূতের পরিবারের পক্ষ থেকে।

কারণ তারা আমাকে ব্যবহার করতে ব্যর্থ হয়েছে এবং বিষয়টি লুকাতে চাচ্ছে।’  

 মেঘনা বলেন, তিনি নির্ভীক এবং আশ্বস্ত রয়েছেন। তিনি আরও বলেন, ‘সৌদি আরবের ক্রাউন প্রিন্স আমাকে সমর্থন ও সুরক্ষা দেবেন। কারণ তারা কোনো ব্যক্তিগত স্বার্থ বা রাষ্ট্রদূতের খেয়াল-খুশি অনুযায়ী কাজ করেন না।

যারা নারীদের বোকা বানানোর চেষ্টা করে, তাদের বিরুদ্ধে সঠিক ব্যবস্থা নেওয়া হবে।’ 
প্রসঙ্গত, গত ৩০ সেপ্টেম্বর আদালতে মেঘনার প্রতারণা ও চাঁদাবাজির মামলায় তার মোবাইল ফোন, আইপ্যাড এবং পাসপোর্ট জব্দ করার প্রস্তাব মঞ্জুর করা হয়নি। মডেল নিজেই এগুলো তার দখলে রাখতে চেয়েছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়